২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

সমৃদ্ধ দেশ গঠনে কিশোর-কিশোরীদের ভাবনা উঠে এলো ‘আমার কিছু বলার আছে’ অনুষ্ঠানে

স্টাফ রিপোর্টার : সমৃদ্ধ দেশ গড়ে তোলার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় সম্পর্কে কিশোর-কিশোরীদের ভাবনা জানতে নগরীর অগ্রণী স্কুল এন্ড কলেজে  অনুষ্ঠিত হলো ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক অনুষ্ঠান। রাজশাহী জেলা তথ্য অফিস আজ (২২ এপ্রিল) সকালে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অগ্রণী স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা জানাতে গিয়ে শিক্ষিত ও যোগ্য মানুষকে নির্বাচিত করা, বিদেশে অবস্থানরত দেশের মেধাবী মানুষগুলোকে এনে দেশ গঠনের কাজে লাগানো, ছেলে-মেয়ের সমান সুযোগ নিশ্চিত করা, আইনের ন্যায্য প্রয়োগ ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্তরা যদি পূর্ণ সহযোগিতা না করে তবে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগের সুযোগ রাখা, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করা, আরও পরিকল্পিতভাবে শিক্ষার অবকাঠামো নির্মাণ বিশেষ করে বহুতল ভবন তৈরি, শিক্ষকদের বেতন বৃদ্ধি, হতদরিদ্রদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তাদের প্রাথমিক সহায়তা প্রদান, তথ্য প্রদানকারীর সুরক্ষা নিশ্চিত করার মতো নানা পরামর্শ প্রদান করে।

আরও পড়ুনঃ   গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনাম শিরিন, বেতারের সহকারী পরিচালক সবুজ কুমার দাস এবং অগ্রণী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুর রোকন মাসুম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বক্তাগণ শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশের সম্ভাবনার কথা বলেন এবং তাদেরকে মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মোবাইলের অপব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখা এবং সুনাগরিকের গুণাবলী অর্জনের পরামর্শ প্রদান করেন।

এর আগে শিক্ষার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST