১১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কেএনএফ প্রধানের স্ত্রীসহ দুইজনকে লালমনিরহাটে বদলি

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে আলোচিত নাম কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। নিজেদের অধিকার আদায়ের নামে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর তাদের নিজস্ব এলাকার দাবিতে দীর্ঘদিন ধরে পাহাড়ে সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে এই সংগঠনটি।

সম্প্রতি বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় সরাসরি জড়িত এই সংগঠনটি। এই সংগঠনের প্রধান নাথান বম।নাথানের স্ত্রী লাল সম কিম বম রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে নিয়োজিত ছিল।

আরও পড়ুনঃ   বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

এদিকে গত সোমবার নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের (ডিজিএনএম) পরিচালক ও প্রশাসনের (উপসচিব) মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা বদলির আদেশের নির্দেশনায় জনস্বার্থের কথা উল্লেখ করে লাল সমকিম বমকে লালমনিরহাট ২৫০ শয্যার হাসপাতালে এবং একই হাসপাতালের নার্স দীপালি বাড়ৈকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করেন।
তার সঙ্গে কর্মরত একাধিক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ধারণা করা হচ্ছে সে গোপনে নাথানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছেন যা অভিযানকে বাধাগ্রস্ত করতে পারে। তবে নাথানের স্ত্রী লাল সম কিম বম এর দাবি তার সঙ্গে ওই সংগঠনের কাও যোগাযোগ নেই। নাথানের সঙ্গেও দীর্ঘদিন যোগাযোগ নেই।

আরও পড়ুনঃ   তানোরে চিকিৎসার নামে প্রতারণা ! ক্লিনিকের ছড়াছড়ি

প্রসঙ্গত, ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে পাহাড়ে প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আলোচনায় আসে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তবে সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় তাদের বিরুদ্ধে শক্ত অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

১০

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

১১

নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

র‍্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

১৬

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

১৭

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

১৮

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

১৯

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

২০

Design & Developed by: BD IT HOST