১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

র‍্যাংকিংয়ে উন্নতির তাগিদ বাফুফের নতুন পার্টনারের

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের প্রায় এক যুগ কোনো স্পন্সর ছিল না। তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হওয়ার মাস চারেক পর জাতীয় দলে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি)। আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইউসিবির সঙ্গে বাফুফের পথচলাকে স্পন্সর নয় পার্টনার হিসেবে দেখছেন, ‘ইউসিবি ও বাফুফে স্পন্সর নয় একে অন্যের পার্টনার। আমরা একে অন্যের সহযোগী।সামনের দিনগুলোতে এক সঙ্গে আলোচনা করেই পথ চলব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেছনে বাফুফের বছরে কয়েক কোটি টাকা ব্যয় হয়। ইউসিবি জাতীয় দলের পৃষ্ঠপোষক হওয়ায় বাফুফের জন্য স্বস্তির হলেও টাকার অঙ্ক উল্লেখ করেননি বাফুফে সভাপতি, ‘অন্য চুক্তির মতোও আমরা এই চুক্তির আর্থিক বিষয় উল্লেখ করছি না। তবে অবশ্যই আমাদের ম্যাচ খেলা, ক্যাম্প এসকল বিষয়ে তারা আর্থিক সহায়তা দেবে পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও করবে৷’

আরও পড়ুনঃ   রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

বাফুফের সঙ্গে ইউসিবি বিগত সময়েও কাজ করেছে। এবার পাঁচ বছরের বড় চুক্তিতে যাওয়ার পেছনে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ইউসিবি খেলাধুলাকে মূল্যায়ন করে আসছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটা জনপ্রিয় হওয়ার সকল উপাদান রয়েছে। আমরা মনে করেছি এখনই বাংলাদেশের ফুটবলে সহায়তা করার উপযুক্ত সময়। তাই বাফুফে সভাপতির আহ্বান পাওয়া মাত্রই সাড়া দিয়েছি। যাতে ফুটবল সেই হারানো গৌরব ফিরে পায় এবং ফিফা-এএফসি র্যাংকিংয়ে উন্নতি করে।’

বাফুফে বিগত সময়ে অনেক পৃষ্ঠপোষক পেলেও দীর্ঘ মেয়াদে স্থায়ী হয়নি। বাফুফের নতুন কমিটির কাছে এটা চ্যালেঞ্জ হলেও তারা আশাবাদী, ‘ইউসিবি আমাদের পার্টনার হিসেবে র‍্যাংকিংয়ে উন্নতি চায় এবং খেলার মানের প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করে। আমরা সেটা চেষ্টা করব। এর পাশাপাশি একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সেই প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা দেখে। সম্প্রতি ফিফা বাফুফের ওপর আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।’

আরও পড়ুনঃ   মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু শিগগির, মিরপুর-১০ চালুতে বেশ দেরি

বাফুফে সম্প্রতি দৌড়ের সঙ্গে কিট পার্টনার চুক্তি করেছে। দুই বছরের চুক্তিতে এক বছর পর্যবেক্ষণমূলক রয়েছে। ইউসিবির পাঁচ বছর চুক্তি নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘চুক্তির মধ্যে অবশ্যই নানা বিষয় রয়েছে। সবচেয়ে বড় বিষয় তারা আমাদের পার্টনার। ফুটবলের স্বার্থে আমরা নন ফাইন্যান্সিয়াল অন্য প্রতিষ্ঠানকেও যুক্ত করতে পারব।’ এ নিয়ে ব্যাংকের এমডি মামুনুর রশীদ বলেন, ‘আমরা আগামী দিনগুলো একসঙ্গে চলব। সেই পথ মসৃণ, আঁকাবাকাও থাকবে ৷ একসঙ্গেই সেই পথ পাড়ি দেব এজন্য ভবিষ্যতের পরিস্থিতি অনুযায়ী আমরা একসঙ্গে চলব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST