১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ছেন যারা

অনলাইন ডেস্ক : সামনেই ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে বড় ম্যাচ। ২০২৫ সালের শুরুটা আর্জেন্টিনার জন্য কিছুটা কঠিনই বটে। সেই মহাগুরুত্বপূর্ণ সূচির জন্য শক্তিশালী প্রাথমিক স্কোয়াড দাঁড় করিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে সেই স্কোয়াড থেকে এখন পর্যন্ত কোন কাঁটাছেড়া করেননি কোচ স্কালোনি। কনমেবল অঞ্চলে নিজেদের প্রথম ম্যাচের আগে যদিও বাকি আছে ঠিক ঠিক এক সপ্তাহ।

অবশ্য আর্জেন্টিনার স্কোয়াডের কিছু খবর প্রকাশ করেছে দেশটির বিখ্যাত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেইসঙ্গে আভাস মিলেছে আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত মুখ সাংবাদিক গ্যাস্টন এদুলের মাধ্যমে। প্রাপ্ত খবর বলছে দুই বড় তারকা জিওভানি লো সেলসো এবং আলেহান্দ্রো গার্নাচোকে রাখা হচ্ছে না ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের স্কোয়াডে।

আরও পড়ুনঃ   সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে সরকার

গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড থেকে সবার আগে বাদ পড়েছেন লেফট ব্যাক ফ্রান্সিসকো ওর্তেগা। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের এই ডিফেন্ডার দলে এসেছিলেন বড় চমক হয়ে। যদিও চূড়ান্ত স্কোয়াডে নিজেকে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। যদিও টিকে গিয়েছেন আরেক নতুন মুখ সান্তিয়াগো ক্যাস্ট্রো।

তবে সবচেয়ে বড় খবর ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আলেহান্দ্রো গার্নাচোর না থাকা। রেড ডেভিলদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। গার্নাচোও হতাশ করেছেন ভক্তদের। যে কারণে বাদ পড়তে হচ্ছে তাকে। জিওভানি লো সেলসো অবশ্য বাদ পড়েছেন তার ইনজুরির কারণে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি।

আরও পড়ুনঃ   কোনও বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান

দল থেকে নিশ্চিত বাদ পড়তে যাচ্ছেন আরেকজন। তিনি নতুন মেসি নাম পেয়ে যাওয়া ক্লদিও এচেভেরি। ম্যানচেস্টার সিটিতে সদ্যই নাম লেখানো এই তরুণকে দেখা যাচ্ছে না পরের দুই ম্যাচের স্কোয়াডে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST