১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গৃহবধূ নির্যাতন : মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে এক গৃহবধূ আফরিন আকতার বৃষ্টি (২২) কে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তরা হলেন তার স্বামী শহিনুর ইসলাম, শ্বশুর জলিল উদ্দীন, শ্বাশুড়ী ছানোয়ারা বিবি এবং ননদ শ্যামলী খাতুন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪ টার দিকে দুর্গাপুর উপজেলার আনোলিয়া গ্রামে। আফরিন আকতার বৃষ্টির চাচা নাজমুল হুসাইন জানান, শুক্রবার বিকেলে তিনি জমিতে আলু তোলার কাজ করছিলেন, এমন সময় তার ভাতিজি আফরিন ফোন করে তাকে জানান, “চাচা, আমাকে বাঁচান, আমাকে মারধর করছে এবং বিষ খাইয়ে দিবে।” এর পর, তিনি তৎক্ষণাৎ পাশের বাড়িতে ফোন দেন। পরে তারা গিয়ে দেখতে পান আফরিনকে মারধর করা হয়েছে এবং মাটির উপরে ফেলে রাখা হয়েছিল। পরে তাদের মরদেহ ভ্যানে করে বাড়ি নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৫

নাজমুল হুসাইন আরও বলেন, ২০২১ সালে আফরিনের বিয়ে হয় শহিনুর ইসলামের সাথে। এর পর থেকেই টাকা-পয়সার জন্য তার উপর নির্যাতন চলছিল। বেশ কয়েকবার টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তার স্বামী আবারও বিদেশ যাওয়ার জন্য টাকা চাইছিলো। আফরিন টাকা দিতে অস্বীকার করলে, শুক্রবার তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী আবারো নির্যাতন করতে থাকে এবং তার মুখে বিষ ঢেলে দেয়।

আফরিনের অপর চাচা জানান, তারা প্রায়ই আফরিনকে নির্যাতন করতো এবং একবার তারা তার জন্য মোটরসাইকেল কিনতে টাকা দিয়েছিলেন। এক সময় আফরিন তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন, তবে পরে সেই মামলা তুলে নেন। কিন্তু বর্তমানে আবারও নির্যাতন শুরু হয়। তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেছেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, “ঘটনা জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে এবং মামলার বাদী হয়েছেন নিহতের বাবা আমিনুল ইসলাম।” তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে জানানো যাবে এটি হত্যাকাণ্ড ছিলো নাকি আত্মহত্যা। তবে তারা সঠিক তদন্ত করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST