১১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকালে রাজধানীর হাইকোর্ট চত্বরের জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন।

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য,সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের নামাজ পরিচালনা করেন।
নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও পড়ুনঃ   নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : সুপ্রীম কোর্টের রায়

এছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশ ও জনগণের স্বার্থে জীবন উৎসর্গকারী বীর শহীদদের চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী সেনাবাহিনীর একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে শাহাদাত বরণকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তি কামনায় দোয়া করা হয়।
মোনাজাতে বিশ্ব শান্তি, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও গায়েবি সাহায্য কামনা করা হয়।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নামাজ শেষে ঈদগাহে মুসুল্লীদের সঙ্গে সংক্ষিপ্তভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ঈদের এই জামাত ঘিরে নামাজের মাঠ ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এরআগে রাষ্ট্রপ্রধান জাতীয় ঈদগাহে পৌঁছলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্টরা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST