১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

দুদকের অভিযান আমাদের জন্য সম্মানজনক নয় : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, দুদক কোনো অফিসে গেলে তা আমাদের জন্য সম্মানজনক নয়। সকল দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে।

১৩ মার্চ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ও বিধি-বিধান অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার অফিস সভাসমূহ আয়োজন করে।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

সভায় আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া, সময় ও কার্যপদ্ধতি জানতে চান। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এসময় বিভাগীয় কমিশনার অন্যান্য দপ্তর ও দপ্তরসমূহের আওতাধীন জেলা ও উপজেলা কার্যালয়ের সরকারি সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   লাল-সবুজের পতাকায় আবৃত হয়ে দেশে ফিরলেন হাদি

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি তাদের দপ্তরে প্রাপ্ত অভিযোগ ও তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন নিষ্পত্তির তথ্য উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার আক্তার জামিল ও মোঃ হাবিবুর রহমানসহ রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তরসমূহের দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST