১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

এটা পৃথিবীর কোনো মা করতে পারে না, ভেঙে পড়লেন পপি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন। এ ঘটনায় পাল্টা মা-বোনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, ৩০ বছর ধরে তার পরিশ্রমের উপার্জিত অর্থ আত্মসাত করেছেন তারা।

সম্প্রতি পপির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন। এবার মা-বোনের নামে পাল্টা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন পপি।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার করা সাধারণ ডায়েরি তদন্তাধীন। আইনিভাবেই লড়াই করব। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে তারা। মামলা করবই। ছয় কাঠা জমির দলিল আমার নামে। সামনের অংশের জমিতে ভাগ পাবো। কিন্তু সব কিছু মা-বোনেরা দখলে রেখেছে। সামনে যে ঘর তুলেছিলাম, তা থেকে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। সব তারাই নেয়।

এর আগে পপি জানিয়েছিলেন, তার মা চাইতেন না তিনি বিয়ে করেন। অভিনেত্রী বলেছিলেন, ‘২০২০ সালের নভেম্বরে বাসায় কাজি ডেকে আদনানকে বিয়ে করি। সেসময় আমার আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। তবে বিয়েতে আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটাই সত্য, আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই।’

আরও পড়ুনঃ   স্লিভলেস ব্লাউজে নজর কাড়লেন জয়া

এবারও মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে পপি বলেন, নিজের কোনো শখ-আহ্লাদও পূরণ করিনি। নিজের সবটা দিয়ে পরিবারকে দেখেছি। সেই মা আমার স্বামী ও সন্তান নিয়ে মিডিয়ায় ছোট করেছে। আমি চেয়েছিলাম সময়-সুযোগ বুঝে স্বামী-সন্তান নিয়ে কথা বলব। কিন্তু খুব বাজেভাবে স্বামী ও সন্তানকে উপস্থাপন করেছে। আমি বিয়ে করে সংসারী হয়েছি। আমার শেষ আশ্রয় যেটা ছিল, যে আমাকে আশ্রয় দিয়েছে; জীবন বাঁচাতে দায়িত্ব নিয়েছে। কিন্তু সেই মানুষটাকেও অসম্মান করেছে। সংসার নষ্ট করার চেষ্টা করছে। এটা পৃথিবীর কোনো মা তা করতে পারে না। শ্বশুরবাড়ি ফোন করে নানা মিথ্যাচার করেছে। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বলেছে।

তিনি আরও বলেন, যাদের উপকার করেছি, তারা আমার ক্ষতি করছে। শ্বশুরবাড়িতে যে সম্মানে থাকব তা-ও দিচ্ছে না। প্রতিনিয়ত অসম্মানিত করছে। এজন্য উঠতে-বসতে কথা শুনতে হয়। বিয়ে করেছি, সামনে আনিনি। এটা আমার ব্যক্তিগত বিষয়। অন্যায় কিছু করিনি। প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত বিষয় থাকে। আমি চাইনি আমার ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আসুক। তারা সব প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ   কনসার্টে নেচে সমালোচনার মুখে জেফার, ভিডিও ভাইরাল

সবশেষ আক্ষেপ প্রকাশ করে পপি বলেন, তারা আমার মান-সম্মানের কথা একবারও ভাবেনি এবং আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। তাই আমার প্রাপ্য জমি কখনোই ছেড়ে দেবো না। প্রয়োজনে আমার হক এতিমখানা কিংবা মাদরাসায় দেওয়া হবে কিন্তু তাদের আর নয়। কোনো নিমকহারামকে কিছু দেওয়া হবে না। আমার ৩০ বছরের কষ্টের মূল্য তারা দেয়নি। আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে।

জানা গেছে, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা নিয়েই চলছে নানা ঝামেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

আজকে এটা, কাল আপনারটার, পরশু আরেকটাতে হবে: নূরুল কবীর

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ফরিদপুর-৪ আসনে ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাবি ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

রাজশাহীতে এবি পার্টির প্রার্থী নোমানকে আদালতে তলব

সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযানে নুরুজ্জামান লিটনের অংশগ্রহণ

তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৫

তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

১০

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযানে ৫টি ভেকু নিস্ক্রিয়, ব্যাটারি জব্দ

১১

মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা প্রশাসন চ্যাম্পিয়ন

১২

পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

১৩

গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

১৪

রাজশাহীতে ছড়ার উৎসবে সংবর্ধনা পেলেন ২২ গুণিজন

১৫

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত

১৬

ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

১৭

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

১৮

কাল বাংলাদেশে আসতে পারে আইসিসির পর্যবেক্ষক দল

১৯

সপ্তম দিনে ৪৩ জনের আপিল নিষ্পত্তি,মঞ্জুর ১৮

২০

Design & Developed by: BD IT HOST