১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিএসটিআইএ’র নকল সিল ব্যবহার, ভ্রাম্যমান আদালতে জরিমানা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিএসটিআই এর সিলযুক্ত নকল লেবেল ও ভেজাল মালামাল রাখার অপরাধে রাজশাহীর বাগমারার দুই প্রতিষ্ঠানের দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো বিহেড ফুড অ্যান্ড ওয়েল মিল এবং সাফি ট্রেডার্স। উপজেলার নন্দনপুর বাজারে প্রতিষ্ঠান দুটি অবস্থিত। এর মধ্যে সাফি ট্রেডার্সের মালিক শাহিনুর ইসলাম এবং বিহেডের মালিক আবু বাক্কার। মঙ্গলবার দুপুরে বিএসটিআই রাজশাহীর মাঠ কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ বাগমারার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সহযোগিতা নিয়ে নন্দনপুর বাজারের দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানকালে তাঁদের প্রতিষ্ঠান থেকে ময়দা, তেল, নুডুলস, ডিটারজেন্টের প্যাকেট ও খোলা মালামাল দেখতে পান অভিযানকারী দল। প্যাকেটের ভেতরে বিএসটিআইয়ের নকল সিলযুক্ত লেবেল পাওয়া যায়। এছাড়াও বাইরে রাখা বিএসটিআইয়ের সিলযুক্ত তিনবস্তা নকল লেবেল পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠান দুটির মালিক উপস্থিত ছিলেন না। তবে প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা স্বীকার করেন বিএসটিআইয়ের সিল নকল করে প্যাকেটে ভরে মালামাল বিক্রি করে আসছিলেন। এসময় বিহেড ফুড অ্যান্ড ওয়েল মিলের দুই লাখ এবং সাফি ট্রেডার্সের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনবস্তা ভর্তি জাল লেবেল জব্দ করে পোড়ানো হয়। একই সঙ্গে তাঁদের প্রতিষ্ঠানে তৈরি মালামাল প্যাকেটজাত না করে খোলা বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া বাগমারার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, তাঁদের প্যাকেটজাত মালামালের মান পরীক্ষা করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST