১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেক্স : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৮ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলমান। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালীন সময়ে তিনি অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। ড. এম আবদুস সোবহান ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৯৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি রাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ডেপুটেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ২০০২ সালের ১ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST