১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান: শহীদদের পরিচয় শনাক্তে সিআইডির আহ্বান

অনলাইন ডেস্ক : গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা গণতান্ত্রিক অধিকার আদায়ে শহীদ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় অজ্ঞাত রয়ে গেছে

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, এসব শহীদের ডিএনএ নমুনা ফরেনসিক ল্যাবে সংরক্ষিত রয়েছে। আত্মীয়-স্বজনের তথ্যের সঙ্গে এসব নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, শহীদদের নিকটতম আত্মীয়, বিশেষ করে বাবা, মা, সন্তান বা সহোদররা ডিএনএ নমুনা দিতে পারেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুনঃ   ফর্মে থাকা বুমরাহকে নিয়ে যা বললেন ট্রাভিস হেড

সিআইডি জানায়, অনেক শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, কিংবা দীর্ঘ সময় পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এখনো বেশ কিছু পরিবার তাদের প্রিয়জনের খোঁজে রয়েছেন। সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো পরিবার মনে করে তাদের স্বজন ওই সময় নিখোঁজ বা শহীদ হয়েছেন, তবে তাদের নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্টদের মালিবাগে সিআইডি সদর দপ্তরের ফরেনসিক ডিএনএ ল্যাবে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুস্তাফিজের সাবেক সতীর্থ

সিআইডি জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং শহীদদের পরিবার যেন যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হবে।

শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিচয় পুনঃপ্রতিষ্ঠার এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST