১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ও রাজশাহীর যৌথ উদ্যোগে অভিযানে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। তবে অভিযানকালে কোন ইটভাটা মালিককে পাওয়া যায়নি। অভিযানের শুরুতেই শুভডাঙ্গা ইউনিয়নের বিগোপাড়ায় গড়ে ওঠা “এস ই এ এম” বিকস, একই এলাকার মজের আলী এবং বাঁইগাছা মোড়ের ইব্রাহীম হোসেনের ড্রামচিমনির ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা এবং রাজশাহীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন অংশ নেন। ফায়ারসার্ভিসের লোকজন পানি ছিটিয়ে আগুন নেভায়। পাশাপাশি ড্রামচিমনির ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযান দলের আসার খবর পেয়ে ভাটা মালিক সফিফুল ইসলাম ও শ্রমিকেরা সটকে পড়েন। পরে দেড় কিলোমিটার দূরে শালমারায় নামক স্থানে অবস্থিত “এমএনকে” নামের আরেকটি ড্রামচিমনির ইটভাটায় একই ভাবে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয় ওই ভাটার মালিক নূরন্নবী ইটভাটার উপরে থাকা ড্রামের অংশ খুলে ফেলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন বলেন, তাঁদের এই অভিযান পুরো জেলায় অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্য করে ড্রামচিমনির ইটভাটাগুলো তৈরি করা হয়েছিল।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST