৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

জটিল রোগে আক্রান্ত ঋতাভরী, লাফ দিতে চেয়েছিলেন গাড়ি থেকে

অনলাইন ডেস্ক : বর্তমানে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘ফাটাফাটি’, ‘বহুরপী’-এর মতো ছবির পাশাপাশি ওয়েব সিরিজেরও সমানতালে নজর কেড়েছেন তিনি।

পাশাপাশি বি-টাউনেও কাজ করেছেন। সব মিলিয়ে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন এই অভিনেত্রী।

কিন্তু জানেন কি, খুব অল্প বয়স থেকেই এই নায়িকা জটিল এক রোগে ভুগছেন। যেই সমস্যার কারণে একবার গাড়ি থেকেও নাকি ঝাঁপ দিতে চেয়েছিলেন! সে কথা এবার নিজের মুখেই জানালেন ঋতাভরী।

সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে ঋতাভরী জানান, ছোটবেলায় এক মনরোগ বিশেষজ্ঞ জানান, তিনি ‘রেকারিং ডিপ্রেশন’ নামে একটি মানসিক সমস্যায় ভুগছেন। এই রোগটি জিনগত।

এ প্রসঙ্গে ঋতাভরী বলেন, চিকিৎসক আমার মাকে জানান, ‘ওর একটা অসুখ আছে, যেটার নাম ‘রেকারিং ডিপ্রেশন’, এটা জিনগত। এখানে ওর কিছু করার নেই। পরিবারের কারো থেকেই জিনগতভাবে এই রোগটা পেয়েছে, এটা আজীবন থাকবে। কারণ এই অসুখ কোনও দিনও যায় না।’

আরও পড়ুনঃ   বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়ালেন বিজয়

নায়িকা আরও বলেন, ‘আমাকে তিনি খুব সাদামাটা বাংলায় বুঝিয়েছিলেন, এই অসুখটা ঠিক কীভাবে প্রভাব ফেলে। কখন এর প্রভাব বৃদ্ধি পায়, বা কখন এর প্রভাব গভীর হয়। পাশাপাশি কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় সেটাও তিনি বুঝিয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, আমাকে যোগব্যায়াম করতেই হবে। শরীরচর্চা না করলেই সমস্যা। এক্ষেত্রে আমি কোনওভাবেই আপস করতে পারব না।’

তবে অভিনেত্রী এই সমস্যার জন্য ওষুধের সাহায্য সেভাবে নিতে চাননি। এ বিষয় নায়িকা বলেন, ‘চিকিৎসক জানান, আমাকে যদি ওষুধ এড়িয়ে চলতে হয় তবে স্বাভাবিকভাবেই মনকে খুশি রাখতে হবে। তাই খুব অল্প বয়স থেকেই আমাকে ধ্যান, মন একত্রিত করা বা এই ধনের বিষয়গুলো শেখানো হয়, যাতে আমি সুস্থ থাকতে পারি। তবে এর জন্য অবশ্য শুরু দিকে কিছুটা ওষুধের সাহায্য নিতে হয়েছিল। কিন্তু পরে তা ঠিক হয়ে যায়, আর ওষুধ খেতে হয় না।’

আরও পড়ুনঃ   বিকিনিতে উত্তাপ ছড়ালেন সানি লিওন

তবে এই রোগ তাকে মানসিকভাবে কতটা বিপর্যস্ত করেছিল সে প্রসঙ্গে একটি ঘটনার উদাহরণ দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘তখন আমি ক্লাস টুয়েলভে পড়ি। একদিন হলুদ ট্যাক্সি করে বাড়ি ফিরছিলাম। আমার এখনও মনে আছে, বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। একটা সময় আমার মনে হচ্ছিল, গাড়ির হাতলটা টেনে একটা ঝাঁপ দেই চলন্ত গাড়ি থেকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST