১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাইডেনের ঈদ শুভেচ্ছাবার্তায় গাজায় শান্তি স্থাপনের প্রত্যয়

অনলাইন ডেস্ক : রমজানের এক মাস রোজা শেষে আজ বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে বিশ্বের বিভিন্ন দেশ। পরের দিন বৃহস্পতিবার ঈদ হবে বাংলাদেশ, ভারত ও ব্রুনাইসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ঈদ উপলক্ষ্যে বিশ্বের মুসলিম উম্মাহর উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই শুভেচ্ছাবার্তায় যুদ্ধ-সংঘাতে জর্জরিত গাজা উপত্যকা ও সুদানে শান্তি স্থাপনের প্রত্যয় জানিয়েছেন তিনি।

এক্সপোস্টে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও পরিবারের সদস্যরা ঈদুল ফিতর উদযাপনের জন্য একত্র হয়েছেন। কিন্তু তাদের এই আনন্দের মধ্যে বেশ খানিক বিষাদও মিশে রয়েছে। গাজা, সুদান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতির মতো দুর্যোগ সহ্য করতে হচ্ছে লাখ লাখ মুসলিমদের।’

আরও পড়ুনঃ   ভারতীয় সীমান্তে হেলিপোর্ট বানাচ্ছে চীন, আরও চাপে ভারত

‘এবারের ঈদে আমি তাদের স্মরণ করতে চাই, পাশে থাকতে চাই। সেই সঙ্গে বলতে চাই— এখন সময় এসেছে সবার জন্য শান্তি ও সমমর্যাদার লড়াইকে আমাদের সবার এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা শান্তি চাই, সবার মর্যাদা চাই।’

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সেই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত প্রায় ৭ মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার জন। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ লাখ ফিলিস্তিনি।

এর আগে ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়েছিল হামাস যোদ্ধারা। তাতে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরেও নিয়ে গিয়েছিল হামাস।

আরও পড়ুনঃ   সীমান্তে হত্যা নিষ্ঠুরতা, এটি বন্ধ হওয়া প্রয়োজন: ড. ইউনূস

সেই জিম্মিদের মধ্যে থেকে এ পর্যন্ত ১৩২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি ১০৮ জন এখনও জিম্মি রয়েছেন হামাসের কব্জায়। তাদের মুক্তির জন্য গাজায় ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি আহ্বানে আলোচনা চলছে।

অন্যদিকে সুদানে গত বছরের মাঝামাঝি থেকে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে দেশটির সেনা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী। সেই সংঘাত এখনও থামেনি এবং ইতোমধ্যে উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান সেই দেশটিতে প্রাণ গেছে হাজার হাজার মানুষের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST