১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষা মন্ত্রী শোইগুকে সরিয়ে দিলেন পুতিন

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রোববার প্রতিরক্ষা মন্ত্রী শোইগুকে সরিয়ে দিয়েছেন।
ইউক্রেনে দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক নেতৃত্বে এটিকে বড়ো ধরনের পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
পুতিন তার স্থলে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল থেকে প্রকাশিত মন্ত্রীপদের তালিকা থেকে এ কথা জানা গেছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রসর হওয়া এবং উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে বড়ো ধরনের স্থল অভিযান শুরুর প্রেক্ষাপটে সামরিক নেতৃত্বে এ পরিবর্তন ঘটালেন পুতিন।
এর ব্যাখ্যা হিসেবে রোববার ক্রেমলিন থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ভাবনী রাখার প্রয়োজন থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এ কারণে পুতিন আন্দ্রেই বেলোসভকে প্রার্থী হিসেবে স্থির করেছেন।
তবে বেলোসভের সামরিক কোন পূর্ব অভিজ্ঞতা নেই। তিনি গত এক দশক ধরে পুতিনের প্রভাবশালী অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে শোইগুরও পূর্ব সামরিক অভিজ্ঞতা ছিল না। তিনি প্রকৌশলী ছিলেন। শোইগু(৬৮) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ২০১২ সালে দায়িত্ব পালন শুরু করেন যা সোভিয়েত পরবর্তী রাশিয়ায় দীর্ঘমেয়াদি কোন রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে বিবেচিত।
শোইগু পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পুতিনকে তিনি প্রায়ই নিজের জন্মভূমি সাইবেরিয়ায় মৎস্য শিকারে নিয়ে যেতেন।
শোইগুকো প্রতিরক্ষা প্রধানের পদ থেকে সরিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হবে বলে জানা গেছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নিকোলাই পাত্রুশেভ। তবে তাকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST