৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

২ বছরে পাকিস্তানের ‘১৬ কোচ’ বদল, বিবাদে সাবেক ও বর্তমান কোচ

অনলাইন ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে কোচ, অধিনায়ক কিংবা নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ পদগুলো অনেকটা ‘বালির বাঁধ’–এর মতো। গত দুই বছরে দেশটির কোচ পরিবর্তন হয়েছে ১৬ বার এবং পালাবদল করে নির্বাচকের দায়িত্বে এসেছেন ২৬ জন। সম্প্রতি দেশটির ক্রিকেটীয় বিপর্যয়ের নেপথ্য কারণ বলতে গিয়ে এই তথ্য তুলে ধরেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ। সেই প্রসঙ্গ ধরেই আবার তার সঙ্গে বিবাদে জড়ালেন সাবেক কোচ জেসন গিলেস্পি।

পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২৮ বছর পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে। কিন্তু তাদের ঘরে বড় প্রতিযোগিতা ফেরার এই সময়টা ঠিক সুখকর হয়নি। কোনো জয় ছাড়াই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। এরপরই তারা নিউজিল্যান্ডের মাটিতে দুই ফরম্যাটের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে। আসন্ন সফরের দল ঘোষণা করতে গিয়েই সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিশ্বক্রিকেটে টানা ব্যর্থতা নিয়ে কথা বলেছেন কোচ আকিব জাভেদ।

আরও পড়ুনঃ   এসআই পদে নিয়োগ পেতে অবৈধ লেনদেনে না জড়ানোর আহ্বান পুলিশ হেডকোয়ার্টার্সের

বারবার কোচ ও নির্বাচকের মতো পদে পরিবর্তন আনার প্রসঙ্গ টেনে পাক কোচ বলেন, ‘আমরা গত দুই বছরে প্রায় ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি। বিশ্বের যেকোনো দলেই যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন, তারা একইরকম অস্থিরতার মধ্য দিয়ে যাবে। যদি ওপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকতা না রাখা যায়, (ক্রিকেটীয়) উন্নতি অধরাই থেকে যাবে।’

আকিবের ওই মন্তব্যে নিজের ও আরেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি গ্যারি কার্স্টেনকে ‘অপমান’ করা হয়েছে বলে মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা গিলেস্পি। দুজনই আকিব জাভেদের আগে পাকিস্তানের দুই বলের ফরম্যাটে কোচ ছিলেন। গিলেস্পি লাল বল বা টেস্ট এবং কার্স্টেন কোচের দায়িত্বে ছিলেন পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ফরম্যাটে। কিন্তু কোনো ফর‌ম্যাটেই পাকিস্তান ধারাবাহিক হতে না পারায় উভয়ই কোচের দায়িত্ব ছাড়েন কয়েক মাস আগে। যদিও গিলেস্পির অভিযোগ ছিল তার কাজে হস্তাক্ষেপ করা হচ্ছে!

আরও পড়ুনঃ   বোলিংয়ে উন্নতি রাবেয়া-ফাহিমার, ব্যাটিংয়ে মোস্তারির

কার্স্টেন ও তাকে সম্মানহানি করার কথা দাবি করে আকিবকে ‘ক্লাউন’ বলে মন্তব্য করেছেন গিলেস্পি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটি ছবিতে পাকিস্তানের সাবেক কোচ ও অজি পেসার লিখেছেন, ‘এটি হাস্যকর। আকিব স্পষ্টভাবে গ্যারি (কার্স্টেন) এবং আমাকে সব ফরম্যাটের দায়িত্বে থাকা নিয়ে অবমূল্যায়ন করেছে। সে–ই মূলত ভাঁড় (ক্লাউন)।’

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন আকিব জাভেদ। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই পেসারই দলটির কোচিং করাবেন। এর আগে ডিসেম্বরে পাকিস্তানের টেস্ট ফরম্যাটের দায়িত্ব থেকে পদত্যাগ করেন প্রধান কোচ গিলেস্পি। অথচ ৪৯ বছর বয়সী সাবেক এই অজি তারকা চুক্তি করেছিলেন দুই বছরের জন্য। তারও আগে পিসিবির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়েন কার্স্টেন। তিনি পাকিস্তানের কোচ ছিলেন ৬ মাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST