৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্ব জুনিয়র দাবায় চ্যালেঞ্জের মুখে তাহসিন

অনলাইন ডেস্ক : বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার মেক্সিকোর আন্তর্জাতিক মাস্টার গালাভিজ মেদিনার কাছে হেরে গেছেন। সাদা গুটি নিয়েও মেক্সিকান আন্তর্জাতিক মাস্টারকে রুখতে পারেননি তাহসিন। গতকাল হারায় তাহসিনের পারফরম্যান্স রেটিং ২৪৩৯ থেকে কমে ২৩৮১ হয়েছে।

আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য ২৪৫০ পারফরম্যান্স রেটিং পয়েন্ট প্রয়োজন। আজ মন্টেনিগ্রোতে কানাডিয়ান আন্তর্জাতিক মাস্টার অ্যান্থনির মুখোমুখি হবেন। নবম ও দশম রাউন্ড দুই খেলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই খেলার পর তার পারফরম্যান্স রেটিং ২৪৫০ হলে আন্তর্জাতিক মাস্টারের একটি নর্ম অর্জন করবেন। এই দুই খেলায় একটি জয় ও ড্র হলে তাহসিনের জন্য সুবিধাজনক।

আরও পড়ুনঃ   কারফিউ সিথিলে নগর জীবন স্বাভাবিক

দুটো ড্র হলে খানিকটা সম্ভাবনা থাকবে। তাহসিন প্রথম রাউন্ড ওয়াকওভার পাওয়ায় তার দশম রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে নর্ম নিশ্চিত হওয়ার জন্য। এগারো রাউন্ডের খেলা হওয়ায় দশম রাউন্ডে শর্ত পূরণ না হলে এগারো রাউন্ডেও সুযোগ থাকবে। উল্লেখ্য, তাহসিন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান।

তাহসিন দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত জোনাল দাবায় একটি আই নর্ম পেয়েছিলেন। মন্টেনিগ্রোতে আরেকটি নর্ম আসলে আন্তর্জাতিক মাস্টার হতে তার আরেকটি নর্ম লাগবে। তিন নর্ম পূরণের পাশাপাশি রেটিং ২৪০০ হলে আন্তর্জাতিক মাস্টারের স্বীকৃতি মেলে। দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টারের পরের ধাপই আন্তর্জাতিক মাস্টার।

আরও পড়ুনঃ   চারঘাটে নির্মাণ হচ্ছে মুজিব কিল্লা, বন্যা ও দুর্যোগে মানুষ ও গৃহপালিত পশুর আশ্রয় মিলবে

বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় গতকাল এস্তোনিয়ার ফিদে মাস্টারকে হারিয়েছেন। এই টুর্নামেন্ট থেকে তাঁর গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের কোনো সুযোগ নেই উল্টো রেটিং পয়েন্ট কমছে। গতকাল অস্টম রাউন্ড শেষে রাউন্ডে নীড় সাড়ে চার পয়েন্ট নিয়ে ৬৮ আর তাহসিন ৫ পয়েন্ট পেয়ে ৩৩ তম স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১০

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১১

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১২

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৩

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৪

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৯

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST