৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ

অনলাইন ডেস্ক : সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

রোববার (২ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি। বিকজ আমাদের কোনভাবেই ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর আওয়ামী লীগ কী করেছে। এবং কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে, কত গণতন্ত্র হত্যার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি। আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না। যদি ৫ আগস্ট না ঘটতো। আমি তো এখানে থাকতামই না। তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুঁড়ি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন।’

আরও পড়ুনঃ   মৌলিক সংস্কারে দলগুলো একমত না হলে প্রয়োজনে গণভোট

পার্থ বলেন, ‘যেহেতু উনি রাজনীতি করেন না। উনি তো বাইরে থেকে একজন স্পেক্টেটর হিসেবে দেখছেন। যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, কিভাবে কথা, বলছে ওই মিউচুয়াল রেস্পেক্টের জায়গায় চলে যাচ্ছে। যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি। আমরা যাই করি না করি, যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না। বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি। যে যার মত যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটাই বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে, সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয়। আমার মনে হয় উনি তাই বলেছেন। সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়েকশন থাকতে পারে। বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভ ভাবে দেখি। বিকজ গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই সেনাপ্রধানের একটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাঙ্খিত লক্ষ্যে আমরা না যেতে পারি, তো এটা আমাদেরও যেমন দায়-দায়িত্ব, এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব। সো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST