২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন (দক্ষতা প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়েছে। অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে অদ্য বৃহস্পতিবার ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতা। এতে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া, বিল্ডিং ডিজাইন, লোগো ডিজাইন প্রভৃতি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন স্টলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে এবং স্টলসমূহ পরিদর্শনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। পরবর্তীতে বিচারকবৃন্ধ সেরা উদ্ভাবনী প্রজেক্ট নির্বাচিত করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর ইন্সপেক্টিং অফিসার (সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের ম্যানেজার প্রকৌ. মোঃ বরকত হোসেন মোল্লা এবং এসেট প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক প্রকৌ. বিএম শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানটির পরিচালনা করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর (টেক/কনস্ট্রাকশন) ও বিভাগীয় প্রধান (ক্যাডেস্ট্রাল টেকনোলজি) প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী এবং চিফ ইনস্ট্রাক্টর (টেক/সিভিল) ও বিভাগীয় প্রধান (সার্ভে টেকনোলজি) মোঃ হারুন অর রশিদ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের চাকুরীর পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধির এবং উদ্যোক্তা হবার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST