২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার

অনলাইন ডেস্ক : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে। এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষ্যে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময়’ সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার

মতবিনিময় সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা রমজান মাসে নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয় সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন উপদেষ্টা।

খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন। সরকারের সুলভ এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

এসময় খাদ্য সচিব বলেন, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক পরিমাণ চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১০

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১১

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১২

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৩

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৪

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১৬

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

১৮

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST