২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন ছাত্র সংগঠনকে শুভ কামনা জানিয়ে যা বললেন শিবির সভাপতি

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে শুভ কামনা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তবে কমিটিতে পদ নিয়ে হট্টগোল ও মারামারি করে জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফরমকে বিতর্কিত করা সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে জাহিদুল ইসলাম লিখেন, কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি। সবাইকে কনভিন্স করার ক্ষেত্রে আরও দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দেওয়া দরকার ছিল। নতুন ছাত্রসংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ” এর জন্য শুভকামনা। আশা করি ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

আরও পড়ুনঃ   আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পোস্টে তিনি আরও বলেন, ৩৬ জুলাই সবার। পাবলিক, প্রাইভেট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মাদ্রাসা (আলিয়া, কওমি), ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ঢাকা, সমগ্র বাংলাদেশ— সবার মানে সবার। আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক “সবার বাংলাদেশ”।

আরও পড়ুনঃ   তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে বঞ্চিতদের সঙ্গে নতুন কমিটির হট্টগোল ও হাতাহাতি হয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST