২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এসএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ

অনলাইন ডেস্ক : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু করছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ১১ ও ১২ মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর স্কুলে প্রবেশপত্র বিতরণ করা হবে।

ঢাকা বোর্ড এ তথ্য জানিয়েছে। বোর্ডের অধীন সব কেন্দ্রসচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আগামী ১১ মার্চ ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে। পরের দিন ১২ মার্চ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ   তানোরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না।

কেন্দ্রসচিব প্রবেশপত্র হাতে পাওয়ার পর ১৩ মার্চের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন করতে হবে। কোনো প্রবেশপত্রে ভুলত্রুটি থাকলে তা ১৬ থেকে ২৫ মার্চের মধ্যে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। পরে কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে: সেনাপ্রধান

আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে (বাংলা দ্বিতীয়পত্র) পর্যন্ত। ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

১০

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

১১

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

১২

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

১৩

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৫

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

১৬

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

১৮

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার-সংসদে প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

২০

Design & Developed by: BD IT HOST