২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে তাঁরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা এ সময় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কর্মসূচি থেকে দোষীদের দ্রুত দৃশ্যমান শাস্তির দাবি জানান তাঁরা।

জান্নাতুল ফেরদৌস বলেন, আইন ও শাস্তি এমন হোক, চলন্ত বাসের এই ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু যার কেউ নেই, তার পক্ষে কে কথা বলবে। কিন্তু দেখা যাচ্ছে, বিচারের দাবিতে না দাঁড়ালে সেটা নিয়ে কোনো কথা হয় না। ঢাকা থেকে রাজশাহীগামী বাসের যাত্রীরা বলছেন, একজন নারীকে বাসের পেছনে আলাদা করে রাখা হয়। সেই নারী হয়তো সামাজিক কারণে সামনে এসে বলার সাহস পাচ্ছেন না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অভিযানে তিনজন আটক, অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বলেন, ‘প্রশাসনের লোকজন সব সময়ই বলে যে তারা নাকি আমাদের পাশে আছে। আগে নাকি নানা কারণে কাজ করতে পারেনি। কিন্তু ৫ আগস্টের পর তো তারা স্বাধীন। কিন্তু তার কোনো ধরনের মূল্যায়ন বা প্রতিফলন দেখা যাচ্ছে না। চলন্ত বাসের এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

আরও পড়ুনঃ   জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের সদস্য সচিব হযরত আনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিউল ইসলাম অনিক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST