২২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফের যুদ্ধ বাঁধার শঙ্কা কাটল, ইসরায়েলে গেলো সঠিক মরদেহ

অনলাইন ডেস্ক : সিরি বিবাস নামে ইসরায়েলি নারীর মরদেহ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আবারও তীব্র যুদ্ধ বাঁধার শঙ্কা তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ দখলদার ইসরায়েলকে চারজনের মরদেহ ফেরত দেয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ইসরায়েল জানায়, চারজনের মধ্যে একজনের মরদেহ তাদের জিম্মি সিরি বিবাসের নয়। এটি গাজার অজ্ঞাত কোনো এক নারীর মরদেহ।

এই ‘ভুল মরদেহ’ পাঠানো নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছিল। এরমধ্যেই গতকাল শুক্রবার রাতে ইসরায়েলের আরেকটি মরদেহ পাঠায় হামাস। পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, এটি সেই নিহত জিম্মি সিরি বিবাসের মরদেহ।

আরও পড়ুনঃ   নেতানিয়াহুর যুদ্ধমেশিনে আর অর্থ সহায়তা নয় : মার্কিন সিনেটর

মৃত এই ইসরায়েলি নারীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তারা বলেছে, ফরেনসিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা সিরি বিবাসের মরদেহটি শনাক্ত করেছেন।

এরআগে বৃহস্পতিবার সিরি বিবাসের দুই শিশু সন্তান ও এক বৃদ্ধের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয়। তখনই ঘটে যায় এমন ভুল। সিরি বিবাসের জায়গায় হামাস আরেক নারীর মরদেহ পাঠিয়ে দেয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ নিয়ে হুমকি দেওয়ার পর হামাস একটি বিবৃতি দেয়। তারা জানায়, ইসরায়েলি বিমান হামলায় সিরি বিবাস ও তার দুই সন্তান নিহত হয়। ওই সময় সিরির মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ কারণে ভুলক্রমে ইসরায়েলের কাছে আরেকটি মরদেহ পাঠানো হয়েছে। বিবৃতিতে তারা এ বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দেয়।

আরও পড়ুনঃ   মেক্সিকোয় বন্দুক হামলায় ৮ জন নিহত

এরপরই শুক্রবার রাতে গাজার খান ইউনিসে রেডক্রসকে খবর দেয় হামাস। ওই সময় তারা একটি মরদেহ তাদের হাতে তুলে দিয়ে জানায়, এটি সিরি বিবাসের মরদেহ। পরবর্তীতে ইসরায়েলে নিয়ে পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST