২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে- ড. মাওলানা কেরামত আলী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, ৮ই ফাল্গুন ভাষা শহীদরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে আত্মোৎস্বর্গের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা বিশ্ব ইতিহাসে বিরল। জাতির যুবক এবং তরুণেরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য আন্দোলন গড়ে তুলে ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করেছিল। অথচ বিজাতীয় আগ্রাসনে আমাদের ভাষা ও সংস্কৃতি আজ অরক্ষিত। দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে এই আগ্রাসন রুখে দিতে হবে। বাংলা ভাষার মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা চালাতে হবে।

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগর কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, মহানগরীর মজলিসে শুরা সদস্য নুরুল ইসলাম মনি, ইঞ্জিনিয়ার আবুবকর সিদ্দিক, অধ্যাপক মোজাম্মেল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু বকর সিদ্দিকের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ড. মাওলানা কেরামত আলী বলেন, যে কোন জাতির সভ্যতা নির্মানে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশপ্রেমিক সাহসী পুরুষরা ইতিহাস রচনা করে যায়। ভাষার জন্য যারা সংগ্রাম করেছেন, তারা প্রায় সকলেই ছিলেন মুসলিম ছাত্রনেতা। ভাষা আন্দোলনের ইতিহাস আলোচনা করতে গেলেই অধ্যাপক গোলাম আযমের কথা সামনে আসবে। তিনি ডাকসুর জিএস ছিলেন এবং ১৯৪৮ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবীতে স্মারকলিপি দিয়েছিলেন। অথচ ভাষা আন্দোলনের ইতিহাসকে সঠিকভাবে সামনে আসতে দেওয়া হয়নি। বারবার ষড়যন্ত্র করা হয়েছে, ইতিহাস ছিনতাই করা হয়েছে। আজকে এই প্রজন্মের দায়িত্বই হলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক ইতিহাসকে তুলে ধরা।

আরও পড়ুনঃ   বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বলেন, ৫২’র ভাষা আন্দোলনে যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন সেইসব শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। ভাষা সেনাপতি প্রিন্সিপ্যাল আবুল কাশেম, অধ্যাপক গোলাম আজম, দেওয়ান মোহাম্মাদ আজরফ, রুহুল হক ভূঁইয়া সহ অন্যান্য ভাষা সৈনিকদের আমরা স্মরণ করছি। আজকে ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে, পরিকল্পিত ভাবে তাদেরকে আলোচনায় আনা হচ্ছে না। ভাষা আন্দোলনে যাদের কোন সম্পর্কই ছিল না, তাদেরকে সামনে আনা হচ্ছে। আর যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST