২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৯.১০ শতাংশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২ টায়। এছাড়া “খ” গ্রুপের প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে ২ টায়। নির্বাচনী (লিখিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ হাজার ২ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যাদের মধ্যে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৯৩০ জন ছাত্র-ছাত্রী। অর্থাৎ ভর্তি পরীক্ষায় প্রায় ৯৯.১০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।

আরও পড়ুনঃ   ২ বছর পর দলে ফিরে প্রথম ওভারেই ২ উইকেট নিলেন সাইফ

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষায় রুয়েটের ইতিহাসে সর্বাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া

চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ। ভর্তি পরীক্ষার ফলাফল admission.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছর রুয়েটের ১৪ টি বিভাগে ১২৩৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST