৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৯ কোটি সাড়ে ১২ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক পেলেন ১৬ ভূমির মালিক

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ‘’রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প’র আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ১৬ ভূমি মালিককে ৯ কোটি ১২ লাখ ৩২ হাজার ৯৪৬ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাম্মী আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কানুনগো জাকির হোসাইন সরদার ও এলএ চেক গ্ৰহণের জন্য আগত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ।

ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়ে থাকে। রাজশাহীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ তাদের জমি সরকারকে দিয়েছে। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ করলে ওই এলাকায় প্রকৃত মূল্যের তিনগুণ টাকা ভূমি মালিককে দেয়া হয়। সে সময়ে দলিলে মূল্য কম থাকলে কম পাবেন। সেজন্য জমি ক্রয় করে প্রকৃত মূল্য দলিলে উল্লেখ না করা পর্যন্ত ভূমির ক্রেতা ও বিক্রেতাদের দলিলে স্বাক্ষর না করার জন্য অনুরোধ জানান তিনি। এছাড়াও তিনি ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ কোনো প্রকারের টাকা দাবি করে থাকলে তা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করার জন্যও নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহিফল

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ১৬ জন ভূমির মালিক। আজকে তাদের হাতে ৯ কোটি ১২ লাখ ৩২ হাজার ৯৪৬ টাকার চেক দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক মো. আমির হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহীর জেলার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তাই আমার মূল্যবান জমি এই প্রকল্পে দিতে পেরে আনন্দিত হয়েছি। আমি এই ওয়ার্ড কাউন্সিলর, তাই রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় আমাকে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণসহ সকল বিষয়ে সহযোগিতার দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুনঃ   কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ

তিনি আরো জানান, কোন দালালদের মাধ্যম ছাড়া আমি নিজে গিয়ে আমার জমির সকল কাগজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনো প্রকার হয়রানি ছাড়াই আজ ক্ষতিপূরণের ২ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ৩৬৯ টাকার চেক হাতে পেলাম। এসময় জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে আমাকে চেক তুলে দেন।

আরেক ভূমি মালিক রিজওয়ানা বিনতে রাজ্জাক’র সঙ্গে কথা হলে তিনি জানান, একটা সময় জমির ক্ষতিপূরণের চেকের জন্য দালালসহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হত। এতে আমাদের অনেক সময় ও অর্থের অপচয় হয়েছে। এখন আর সেই হয়রানি নেই। জেলা প্রশাসকের হাত থেকেই আমার জমির ক্ষতিপূরণের ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৯১৮ টাকার চেক পেলাম। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ স্যারের জন্য দ্রুত সময়ের মধ্যে এলএ চেক পাওয়া সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১০

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

১১

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

১২

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

১৩

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১৪

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৭

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৮

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৯

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

২০

Design & Developed by: BD IT HOST