২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’, হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক : লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এই অঞ্চলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যেই এশিয়ার পরাশক্তি এই দেশটি এই মন্তব্য করল।

এছাড়া সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লাতিন আমেরিকার দেশগুলোকে বেইজিং সমর্থন করে বলেও জানিয়েছে চীন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, দক্ষিণ আমেরিকায় সম্পর্ক জোরদার করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন— লাতিন আমেরিকা কোনও দেশের “উঠোন নয়”। বুধবার জাতিসংঘে বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসার সঙ্গে দেখা করার সময় ওয়াং এ কথা বলেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করতে নিউইয়র্কে রয়েছেন। চীন নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান। বেইজিংয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে— বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, “লাতিন আমেরিকা হলো লাতিন আমেরিকান জনগণের আবাসস্থল, কোনও দেশের পেছনের উঠোন নয়।”

আরও পড়ুনঃ   চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

তিনি আরও বলেন, “চীন তাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লাতিন আমেরিকার দেশগুলোকে সমর্থন করে এবং বলিভিয়াকে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সমর্থন করে।”

চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় তার প্রথম বিদেশ সফর করেন।

এছাড়া ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে “আমেরিকা উপসাগর” করেছেন এবং পানামা খাল দখল করার হুমকি দিয়েছে। আর এটি মধ্য আমেরিকার এই দেশকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে প্রত্যাহার করতে অনেকটা প্ররোচিত করেছে।

আরও পড়ুনঃ   গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?

তবে পানামার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেইজিং। ওয়াং বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, “চীন সর্বদা লাতিন আমেরিকার দেশগুলোর নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হবে”।

এর আগে গত মাসে “অংশীদার জাতি” হিসাবে ব্রিকস ব্লকে যোগ দেয় বলিভিয়া। মূলত বছরের পর বছর ধরে বেইজিং দক্ষিণ আমেরিকার সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করেছে, বিশেষ করে ব্রাজিলের সাথে। ব্রাজিল চীনের মতোই ব্রিকস ব্লকের আরেক প্রতিষ্ঠাতা দেশ এবং এই অঞ্চলে চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে।

গত বছর পেরু সফরের সময়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রথম বেইজিং-অর্থায়নকৃত চ্যাঙ্কে বন্দর উদ্বোধন করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST