৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে শিরোপার আরো কাছে ইন্টার

অনলাইন ডেস্ক : যোগ হওয়া সময়ে ডেভিড ফ্রাত্তেসির গোলে ধুকতে থাকা উদিনেসকে সোমবার ২-১ ব্যবধানে পরাজিত করে সিরি-এ লিগ শিরোপা আরো কাছাকাছি পৌঁছে গেছে ইন্টার মিলান।

ইতালিয়ান মিডফিল্ডার ফ্রাত্তেসি স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন। এই জয়ে ইন্টার পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে, হাতে রয়েছে আর মাত্র সাত ম্যাচ।

হাকান কালহানগ্লুর পেনাল্টিতে ৫৫ মিনিটে সমতায় ফিরেছিল ইন্টার। উদিনেসের মাঠে প্রথমে গোল হজম করে কোনমতে ড্র করে বাড়ি ফেরার লক্ষ্যস্থির করেছিল ইন্টার। এর আগে ৪০ মিনিটে লাজার সামারডিজের ফ্লিকে এগিয়ে গিয়েছিল স্বাগতিক উদিনেস।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টকে ফ্রাত্তেসি বলেছেন, ‘আমরা কোনভাবেই বুঝতে পারিনি এই ম্যাচে জিততে পারবো। এখনো আরো কিছু ম্যাচ বাকি রয়েছে, সেগুলোতে ধারাবাহিকতা ধওের রাখতে হবে। আমি সত্যিই খুশী। এই জয়টা এগিয়ে যাবার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সব সময় ৪-০ গোলে জেতা সম্ভব নয়। কঠিন ম্যাচগুলোতে জয় আদায় করে নেয়াটাও গুরুত্বপূর্ণ।’

সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী এসি মিলানের সাথে দুই সপ্তাহ পর মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার। ঐ ম্যাচের মাধ্যমেই ২০তম লিগ শিরোপা নিশ্চিত করতে চায় ইন্টার। টানা ষষ্ঠ ডার্বি জয়ের মাধ্যমে লিগ শিরোপা জয়ের পাশাপাশি কালহানগ্লুর জন্য একটি প্রতিশোধও হতে পারে। তিন বছর আগে ইন্টারে পাড়ি জমানোর পর থেকেই মিলানের সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে কালহানগ্লুকে। এ সম্পর্কে টার্কিশ এই মিডফিল্ডার বলেছেন, ‘সত্যি বলতে কি আমি যেখান থেকে এসেছি সেই ক্লাব সম্পর্কে কিছু বলতে আমি কখনোই পছন্দ করিনা। আমি তাদের শ্রদ্ধা করি। তাদের খেলোয়াড়দের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। প্রথম বছরে এখানে যা ঘটেছে তা ইতিহাস। আমি এখানকার সতীর্থদের প্রতি মনোনিবেশ করতে চাই, কারন তারা অসাধারান, এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ   জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেলিগেশন জোন থেকে দুই পয়েন্ট উপরে থাকা উদিনেস নিজেদের রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মৌসুম শেষ হবার আগে তাদেরকে নাপোলি, রোমা ও বোলোনিয়ার কঠিন পরীক্ষা পার করতে হবে।

এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর ইন্টার আর আগের মত গতি নিয়ে খেলতে পারছে না। কিন্তু কাল ব্লুএনার্জি স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার ম্যাচে তাদের প্রশংসা করতেই হয়। সিমোনে ইনজাগির দল মিলান ডার্বিতে শুধুমাত্র শিরোপা জয়ের সুযোগই পাচ্ছেনা একইসাথে ২০১৪ সালে জুভেন্টাসের অর্জিত এক মৌসুমে সর্বোচ্চ ১০২ পয়েন্টের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারবে। এই মুহূর্তে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ইন্টার যদি বাকি সাত ম্যাচেই জয়ী হয় তবে তাদের সর্বমোট অর্জিত পয়েন্ট হবে ১০৩।

আরও পড়ুনঃ   ‘সাহসী সিদ্ধান্ত’ সৈকতের, যা বলছেন সাবেক আম্পায়ার ও ক্রিকেটাররা

প্রথমার্ধের শেষ ভাগে সামারডিজ গোল কওে উদিনেসকে এগিয়ে দেন। এর আগে ইন্টার তিনটি গোলের ভাল সুযোগ পেয়েছিল। কিন্তু গোলবারের নীচে দাঁড়ানো মাদুকা ওকোয়ের অদম্য পারফরমেন্সে তা সম্ভব হয়নি। নাইজেরিয়ান গোলরক্ষক ওকোয়ে দুইবার কালহানগ্লুকে হতাশ করেন। সামারডিজের গোলের আগে কালহানগ্লুর দুটি শট তিনি রুখে দেন। এরপর বিরতির দুই মিনিট আগে লটারো মার্টিনেজের হেড সেভ করলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় উদিনেস।

বিরতির পর কার্লোস অগাস্টোসের পোস্টের কাছ থেকে ফিনিশ অফসাইডের কারনে বাতিল হয়ে গেলে আবারো হতাশ হতে হয় ইন্টারকে। কিন্তু মার্কোস থুরামকে ফাউলের অপরাধে ওকোয়ের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় সফরকারীরা। স্পট কিক থেকে কালহানগ্লু দলকে সমতায় ফেরান। এ্যাওয়ে দলটি এরপর ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয়। কিন্তু স্টপেজ টাইমের আগে কোন সুযোগ কাজে লাগাতে পারেনি। মার্টিনেজের শট ওকোয়ে রুখে দিলে সঠিক স্থানে থাকা ফ্রাত্তেসি বল জালে জড়িয়ে ইন্টারকে তিন পয়েন্ট উপহার দেন। মৌসুমে ফ্রাত্তেসির এটি সপ্তম গোল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST