১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদল নেতা অনিক মাহমুদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অনিকের বাবা বাদী হয়ে গতকাল সোমবার নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন। অনিক মাহমুদ উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর নিচপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

মামলায় উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর এলাকার একরামুল, শমসের আলী, মাজেদুল, তোতা, মোকলেছার, আনিছার, আতাউর, নাহিদ, নজরুল ও কয়াস এলাকার হারুনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রোববার

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন কয়েকটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রদল নেতা উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় এজাহারভুক্ত আসামীরা ফেসবুক পোস্টের ওপর বিশ্বাস থেকে ওই নেতার ওপর চড়াও হয়। আসামিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সমর্থক।

অনিক মাহমুদ পাশ্ববর্তী আশেকপুর গ্রাম থেকে ইসলামি জালসা থেকে ফেরার পথে নিজ গ্রামের পোঁছার আগেই আসামিরা হাতুড়ি, লোহার রড ও বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেললে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুনঃ   যৌতুকের ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

অনিক মাহমুদের বাবা আব্দুস ছাত্তার বলেন, আমার ছেলে সাবেক এমপি ডা. ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় আসামিরা নির্যাতন করেছে। আমি ছেলের ওপর নির্যাতনের সঠিক বিচার চাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অনিক মাহমুদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST