১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির একদিন আগে ছিটকে গেলেন কিউই তারকা পেসার

অনলাইন ডেস্ক : অপেক্ষা আর একদিনের। আগামীকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তার আগেই পায়ের চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে কিউই পেসার লকি ফার্গুসনের। তার জায়গায় দলে অন্তর্ভুক্তি হয়েছে কাইল জেমিসনের। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর প্রস্তুতি ম্যাচে আফগানদেরও হারিয়েছে কিউইরা। অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো চোটে কাবু হলেও নিউজিল্যান্ড শিবিরে তেমন বড় কোনো অস্বস্তি ছিল না।

আরও পড়ুনঃ   ৩০ ফুট গভীর গর্তে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশুটিকে

দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের এবার অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে। এর মধ্যেই পাওয়া গেল দুঃসংবাদটা। নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে থাকলেও ত্রিদেশীয় সিরিজে ছিলেন না ফার্গুসন। গত রোববার একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছিলেন। তাতেই আসর শেষ হয়ে গেল।

প্রায় এক বছর পর দলে ফিরছেন পেসার কাইল জেমিসন। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সর্বশেষ খেলেছিলেন ৩০ বছর বয়সী এই পেসার। ফার্গুসনের আগে স্কোয়াডের প্রথম ক্রিকেটার হিসেবে ছিটকে গিয়েছিলেন বেন সিয়ার্স। তার জায়গায় দলে আসেন জেকব ডাফি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গির্জা পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জেকব ডাফি, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১০

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১১

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১২

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৩

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৪

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৫

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৬

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৭

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST