১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্বাভাবিক চেহারায় ফিরেছে নিউরোসায়েন্সেস হাসপাতাল

অনলাইন ডেস্ক : পরিচালকের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের কর্মসূচিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার ঘটনায় গত চারদিন যাবত চলা কর্মবিরতি ও আন্দোলনের পর স্বাভাবিক চেহারায় ফিরেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতাল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকার পাশাপাশি নিয়মিত অস্ত্রোপচারও হচ্ছে।

হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু জানান, আজ সকাল থেকে হাসপাতালের ছয়টি অপারেশন থিয়েটার এবং একটি ক্যাথ ল্যাবে ডাক্তাররা অস্ত্রোপচার শুরু করেছেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু আছে। কোথাও কোনো সমস্যা নেই। অন্তঃবিভাগ ও বহির্বিভাগের কার্যক্রম খোলা রয়েছে। কোনো কর্মবিরতি নেই এবং স্থগিত হওয়া নিয়মিত অস্ত্রোপচারগুলো এখন করা হচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনার আলোকে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই কাজ করছেন বলে জানান ডা. হুমায়ুন কবির হিমু।

আরও পড়ুনঃ   স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও বহিরাগতদের নিয়ে পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চালায়। তবে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবাই কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST