১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় বাড়ি ও মুদি দোকান আগুনে ভস্মিভূত

মোহা: আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘা পৌর এলাকায় একটি বসতবাড়িতে আগ্নিকান্ডে তিনটি টিনের ঘরসহ মুদি দোকানের মাল-মাল ও বাড়ির যাবতীয় সকল আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (১৫ফেব্রুয়ারী২৫) বিকাল সাড়ে ৩টার দিকে বাঘা পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিন গাওপাড়া গ্রামের আব্দুল জাব্বারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আব্দুল জাব্বার ওই গ্রামের জফির উদ্দীনের ছেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ভুক্তভোগীর।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে এই আগুন বাড়ির বৈদ্যুতিক তার বেয়ে বাড়ির তিনটি ঘরেই ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই তিনটি ঘর ও একাট মুদিখানার দোকানের মালা-মাল পুড়ে ভস্মীভূত হয়।

আরও পড়ুনঃ   ‘শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন চলছে’ : আরএমপি পুলিশ কমিশনার

এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। এতে নগদ টাকা এবং টিভি, ফ্রিজ, খাট-তোষকসহ তিনটি ঘরের ও একটি দোকানের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আব্দুল জাব্বার বলেন, বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাড়ির তিনটি টিনের ঘর ও বাড়ি সাথে একটি বড় মুদিখার দোকানের যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ   অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

বিষয়টি নিশ্চিত করে বাঘা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। তার আগেই বাড়ির আসবাবপত্র ও দোকানের মালামাল পুড়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST