১৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যে দেশে ভালোবাসা দিবস পালন সম্পূর্ণ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস— বিশ্বের অনেক মানুষ দিনটি পালন করেন। তবে অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানান কারণে কিছু দেশে এই দিবস পালনে নিরুৎসাহিত করা হয়। এরমধ্যে আফগানিস্তানে দিবসটি পালন সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৩ সালে দেশটি ভালোবাসা দিবস উৎযাপনে নিষেধাজ্ঞা দেয়। এমনকি তালেবান সরকার ভালোবাসা দিবস সংক্রান্ত পণ্য বেঁচাকেনাতেও নিষেধাজ্ঞা আরোপ করে।

নিরাপত্তা ও রক্ষণশীল সমাজ ও নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে ভালোবাসা দিবস পালন করতে দেখা যায় না।

আরও পড়ুনঃ   ইসরাইলে দাবানল : ‘জরুরি অবস্থা’ ঘোষণা

অপরদিকে ইরানে সরকারের পক্ষ থেকে এই দিবসটি পালনে সাধার‌ণ মানুষকে নিরুৎসাহিত করা হয়। তাদের মতে, এটি একটি পশ্চিমা সংস্কৃতি। যার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।

ইসলামিক শরিয়া আইনে চলা মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে ভালোবাসা দিবসে প্রকাশে কেউ কোনো আয়োজন করতে পারে না। কারণ দেশটিতে এটি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হয়।

এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সৌদি আরবেও প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞা আরোপ করা আছে।

পাকিস্তানের কিছু মানুষ ভালোবাসা দিবস পালন করেন। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে স্পর্শকাতর হওয়ায় বেশিরভাগ মানুষ এটি পালনে বিরত থাকেন।

আরও পড়ুনঃ   কিয়েভে এক রাতে ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রুশ বাহিনীর, নিহত ৪

এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে কাতারেও এই দিবসটি পালনে সাধারণ মানুষকে জড়িত হতে দেখা যায় না।

মালয়েশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো বিধিনিষেধ না থাকলেও দেশটির ইসলামিক কর্তৃপক্ষ এটি পালনে নিরুৎসাহিত করে। এছাড়া সোমালিয়া, মরিশানিয়ায় এই দিবস পালন খুবই বিরল।

ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে এটি পালনে অনেককে বাধার মুখোমুখি হতে হয়েছে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST