১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্বামীকে থাপ্পড়, জুতা ছুড়ে মারলেন অঙ্কিতা!

অনলাইন ডেস্ক : গত বছর ‘বিগ বস্ ১৭’-এর ঘরে থাকাকালীন অশান্তি লেগেই থাকত অঙ্কিতা লোখাণ্ডে ও তার স্বামী ভিকি জৈনের মধ্যে। ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তার চরিত্রে কাদা ছেটানো— কিছুই বাদ রাখেননি অঙ্কিতা।

অন্যদিকে অভিনেত্রীর স্বামীও পিছিয়ে থাকেননি। তিনিও অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করে গেছেন। প্রকাশ্যে স্ত্রীকে অপমানও করেছেন।

সে সময় ভিকির বিরুদ্ধে এমন অভিযোগও ওঠে, তিনি নাকি অভিনেত্রীকে থাপ্পড় মারতে উদ্যত হয়েছিলেন।

তবে ‘বিগ বস্’-এর ঘরের খেলা শেষ হয়েছে। প্রতিযোগীতায় একে অন্যেকে আক্রমণ করে কথা বললেও বাস্তব জীবনে আবারও স্বামী-স্ত্রী হিসেবেই ফিরেছেন তারা।

আরও পড়ুনঃ   সেই ’সাধু সাজার চেষ্টা’ করা ভাবনাকে নিয়েই সিনেমা বানাবেন নির্মাতা

যদিও এই মুহূর্তে নতুন এক রিয়্যালিটি শোতে দেখা যাচ্ছে তাদের। এখানেও জুটি হিসেবেই হাজির হয়েছেন তারা। সেখানেই অনুষ্ঠানের একটি পর্বে স্বামীর গালে চড় বসালেন অঙ্কিতা!

ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন ভিকি-অঙ্কিতা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঠিন সময়ে অঙ্কিতার হাত শক্ত করে ধরেছিলেন ভিকি। তবু এখন সেই ভালোবাসাই নাকি দমবন্ধ হয়ে উঠেছে অভিনেত্রীর স্বামীর কাছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম-ভালবাসার প্রসঙ্গ উঠতেই ভিকি বলেন, ‘এই ভালোবাসাটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   অপুর পোস্টে সমালোচনার ঝড়

স্বামীর মুখে সেই কথা শুনে অভিনেত্রী বলেন, ‘যা তুই এখান থেকে। ভালোবাসা চাপানো হয়েছে যখন, থাকতে হবে না আর।’ বলেই একটা জুতো ছুড়ে মারেন স্বামীর দিকে। শুধু তাই নয়, স্বামীর গালে একটা থাপ্পড়ও বসান।

তবে পুরো ঘটনাই হয়েছে এই তারকা দম্পতির খুনসুটির ছলে। অঙ্কিতা বরাবরই জানিয়েছেন, তাদের সম্পর্কে যতোই ওঠাপড়া আসুক তিনি স্বামীকে ছেড়ে কখনও যাবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST