১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নায়িকাদের অশালীন ভিডিও খোঁজ, পরাগ বললেন ‘তাকে ফাঁসানো হয়েছিল’

অনলাইন ডেস্ক : সর্বশেষ আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রিয়ান পরাগ। তবে টুর্নামেন্ট শেষে অন্য কারণে চর্চায় উঠে আসেন ভারতীয় এই অলরাউন্ডার। তার ইউটিউব সার্চ হিস্ট্রি সোশাল মিডিয়ায় সে সময় ব্যাপক ভাইরাল হয়ে যায়।

সেখানে দেখা যায় অনন্যা পাণ্ডে, সারা আলি খানদের ভিডিও খোঁজার তালিকা। আর সেই তথ্য ফাঁস হতেই তোপের মুখে পড়তে হয়। অবশ্য এখন রিয়ান পরাগ বলছেন, তাকে ‘ফাঁসানো হয়েছিল’।

সেই ঘটনার ৯ মাস পর একটি রেডিও চ্যানেলকে ব্যাখ্যা দিলেন রিয়ান। সেখানে তিনি বলেছেন, ‘আমি আইপিএল শেষ করার পর চেন্নাইয়ে ছিলাম। আমার স্ট্রিমিং দলের সঙ্গে একটা ডিসকোর্ড কল করছিলাম। তখনই বিষয়টা সবার সামনে চলে আসে। কিন্তু ঘটনাটা ঘটেছিল আইপিএলের আগেই।’

আরও পড়ুনঃ   রাজশাহী ও গোদাগাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আর সেখানে তাকে ফাঁসানো হয়েছিল বলে মনে করেন রিয়ান। তার বক্তব্য, ‘আমার ডিসকোর্ড দলের একজন আমাকে আইপিএলের আগেই ফাঁসাতে চেয়েছিল। আইপিএলে আমার মৌসুমটা খুব ভালো কেটেছিল। আমি ঘরে ফিরে স্ট্রিম করা শুরু করি। সেই সময় আমার কাছে গান চালানোর আর কোনও মাধ্যম ছিল না। সব কিছু মুছে দেওয়া হয়েছিল।’

ঘটনার সূত্রপাত তারপরেই। রিয়ান বলেন, ‘তাই বাধ্য হয়ে ইউটিউবে গান চালাতে যাই। কিন্তু আমি বুঝতে পারিনি কী হচ্ছে। যখন স্ট্রিম শেষ হল, তখন আমার মাথায় হাত। এটা কী ঘটল? সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল। তবে এটা বুঝেছিলাম সবার সামনে গিয়ে ব্যাখ্যা দিয়ে লাভ নেই। কারণ, সত্যিটা কেউ বুঝবে না।’

আরও পড়ুনঃ   ৫ জেল সুপারকে বদলি

তবে ৯ মাস পর কেন ব্যাখ্যা দিলেন, সেটা অবশ্য জানাননি রিয়ান। উল্লেখ্য, ২০২৪ আইপিএলের পর তার ইউটিউব সার্চ হিস্ট্রি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শর্ট ক্লিপে দেখা যায়, সাদা স্যান্ডো পরে পরাগ কম্পিউটারের সামনে বসে রয়েছেন। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, ‘অনন্যা পাণ্ডে হট’, ‘সারা আলি খান হট’। রিয়ান এই জনপ্রিয় অভিনেত্রীদের হট ভিডিও দেখতেন, এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই প্রবল চর্চায় ছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST