১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নুর মোহাম্মদ (২০) ও মো: মাহাবুব আলম (২০)। নুর মোহাম্মদ চাঁদপুর জেলার কঁচুয়া থানার বরগী শ্রীরামপুর এলাকার মৃত আ: মালেকের ছেলে ও মাহাবুব একই থানার পারাগাঁও ভূইয়াবাড়ী এলাকার মো: হুমায়ন কবিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ সকালে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ কুমার দের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী শহরের দিক থেকে একটি পিকআপ গাড়িতে কাঠের গুঁড়ার নিচে গাঁজা নিয়ে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মিঠুর মোড়ের দিকে আসছে।

আরও পড়ুনঃ   ভাঙ্গার চান্দ্রা ইউপি চেয়ারম্যান খালেক মোল্লা গ্রেফতার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মোস্তাক আহম্মেদ ও তাঁর টিম আজ পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মিঠুর মোড়ের উক্ত কাঠের গুঁড়া বোঝাই পিকআপ গাড়ীটি থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়ির চালক কৌশলে পালানোর সময় চালক নুর মোহাম্মদ ও হেলপার মাহাবুব আলমকে গ্রেপ্তার করে, তবে এক ব্যক্তি পালিয়ে যায়। এরপর পিকআপ গাড়ীটি তল্লাশি করে পিকআপে থাকা কাঠের গুঁড়ার নীচ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৪

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা গাজীপুর জেলার কুনাবাড়ী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST