১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বুমরাহকে নিয়ে আইসিসির নিয়মের ফাঁক খুঁজছে ভারত!

অনলাইন ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে তাদের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। অর্থাৎ বাকি আর ২ দিন। তবে এখনো জাসপ্রীত বুমরাহর খেলা নিয়ে নিশ্চিত হতে পারছে না ভারত। তারকা এই পেসার এখনো পুরো ফিট নন। তাকে কি পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পরামর্শে দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব শুরু করে দিয়েছেন বুমরাহ। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা তার সামান্য হলেও রয়েছে। বুমরাহকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে দেশটির বোর্ড। তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে চাইছে তারা। বুমরাহকে খেলাতে আইসিসির নিয়মের ফাঁক কাজে লাগাতে চাইছে বোর্ড।

আরও পড়ুনঃ   ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে জামায়াত’

জানা গেছে, ক্রিকেট একাডেমিতে হালকা শারীরিক কসরত শুরু করেছেন বুমরাহ। বলও করছেন। তবে শরীরের ওপর পুরো জোর দিচ্ছেন না। এর অর্থ, অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তার রয়েছে। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া বা শুভমান গিলকে নিয়ে বোর্ড যেভাবে এগিয়েছিল সেই একইভাবে বুমরাহকে নিয়ে এগোতে চাইছে তারা।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা গণমাধ্যমকে আরও বলেন, ‘যদি বুমরাহর ১ শতাংশও খেলার সম্ভাবনা থাকে, তাহলে বোর্ড অপেক্ষা করবে। ওয়ানডে বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণের নাম ঘোষণার আগে দু’সপ্তাহ অপেক্ষা করা হয়েছিল। বিশ্বকাপের আগে শুভমান যখন অসুস্থ হলো তখনও ওর বিকল্প ঘোষণা করা হয়নি। বুমরাহর ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড। বিশ্বকাপের দল ঘোষণার একটা সময়সীমা আছে। সেটাই নিয়ম। কিন্তু সেই নিয়মের ফাঁকও আছে। যদি বুমরাহ শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে না পারে তাহলে তো পরেও টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে পরিবর্ত ঘোষণা করা যাবে। বোর্ড সেই পথ নিতে চাইছে।’

আরও পড়ুনঃ   দেশে ১১ দিন ‘বিশেষ সতর্কতা’ জারি

চূড়ান্ত দল ঘোষণার সময়সীমার পর একমাত্র চোটের কারণে কোনো ক্রিকেটার বাদ পড়লে পরিবর্ত নেওয়া যাবে। ভারত এই সুযোগটাই নিতে চাইছে। কারণ, প্রতিযোগিতা শুরু হতে এখনও ৯ দিন বাকি। তার মধ্যে বুমরাহকে সুস্থ করে তোলার চেষ্টা হবে। যদি প্রতিযোগিতার পরের দিকের ম্যাচগুলোতে তাকে পাওয়া যায়, তাহলেও ভারতের সুবিধা। সেই কথা মাথায় রেখেই এগোচ্ছে দেশটির বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST