৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাসচালকও জানেন, অফস্ট্যাম্পের বাইরের বলেই আউট হবেন কোহলি

অনলাইন ডেস্ক : ‘আমরা যে বাসে মাঠে এসেছি সেই বাসের চালক পর্যন্ত আমাকে বলেছিলেন, ‘বিরাট কোহলিকে আউট করতে তোমার চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বল করা উচিত, তাহলেই তাকে আউট করা সম্ভব।’ আমার আত্মবিশ্বাস ছিল’– রঞ্জি ট্রফির ম্যাচে সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলিকে বোল্ড করে আলোচনায় আসা হিমাংশু সাঙ্গোয়ান এভাবেই বলছিলেন সেই দিনের কথা।

ফর্ম ফেরানোর তাগিদে দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন। যদিও দিল্লির হয়ে রেলওয়ের বিপক্ষে ম্যাচটায় খুব বেশি কিছু করা হয়নি তার। ১৫ বল খেলে মাত্র ৬ রান করেই আউট হয়েছেন কোহলি। আর তাকে আউট করার পেছনের চমকপ্রদ এক গল্প শুনিয়েছেন বোলার হিমাংশু।

আরও পড়ুনঃ   নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না : ডিএমপি

অস্ট্রেলিয়া সফরে বারবার অফ-স্ট্যাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে কিংবা টাইমিং গড়বড় করতে গিয়ে আউট হয়েছিলেন কোহলি। ইন্ডিয়ান রেলওয়ে দলের বাসচালকও জানতেন এমন দূর্বলতার কথা। সে কারণেই কি না দলের প্রধান বোলার হিমাংশুকে পরামর্শ দিয়েছেন ওই লাইনে বল করতে।

দ্য হিন্দুস্তান টামসকে হিমাংশু বলেন ‘বাসের চালক পর্যন্ত আমাকে বলেছিলেন, ‘তুমি জানো, তোমার বিরাট কোহলিকে আউট করতে চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বল করা উচিত, তাহলে সে আউট হয়ে যাবে।’ আমার আত্মবিশ্বাস ছিল। আমি শুধু নিজের শক্তির ওপর মনোযোগ দিতে চেয়েছিলাম, অন্যের দুর্বলতার ওপর নয়। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছি এবং শেষ পর্যন্ত উইকেট পেয়েছি।’

আরও পড়ুনঃ   বাঘায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

হিমাংশু জানান আগে থেকেই সবার বিশ্বাস ছিল তার ওপর, ‘ম্যাচের আগে, বিরাট কোহলি ও ঋষভ পন্ত দিল্লির হয়ে খেলবেন কিনা তা নিয়ে আলোচনা চলছিল। তখন আমরা জানতাম না যে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। আমি রেলওয়ে দলের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলাম। দলের প্রত্যেক সদস্য বলছিল যে তারা মনে করে আমি বিরাট কোহলিকে আউট করব।’

হিমাংশু এসময় জানান, কোহলিকে নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা তাদের ছিল না। কেবল কোচের কথা অনুযায়ী, প্রতিপক্ষের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি ছিল নিজেদের মাঝে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST