৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১৪ সেকেন্ডের ভিডিওতে ঝড় তুললেন পরীমণি!

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরে নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নায়িকার। তার একদিনের মাথায় জামিন পান পরী। এরপর থেকেই বেশ ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন এই নায়িকা। তাই তো সময় পেয়ে ছেলেকে নিয়ে এখন অবসর সময় কাটাতে ব্যস্ত পরী।

কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে নায়িকাকে নিয়ে নানান আলোচনা ছিল তুঙ্গে। জামিনের আগে নায়িকা যখন আদালতে আত্মসম্পর্ণ করেন, তখন পরীমণির জামিনদার ছিলেন শেখ সাদি নামে এক তরুণ। তাকে নিয়ে নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছিলেন পরী। অতঃপর, সেই তরুণের সঙ্গে আবার পরীমণির প্রেম গুঞ্জনও ওঠে!

আরও পড়ুনঃ   ‘ডিপ্রেশনেও মানুষ মোটা হয়’, ইন্দ্রাণীকে কটাক্ষের জবাবে শ্রীলেখা

তাই তো এত সব আলোচনাকে কেন্দ্র করে রীতিমতো বিরক্ত প্রকাশও করেন পরীমণি। ভক্ত-অনুরাগীদের অনুরোধও করেন- তাকে নিয়ে আর আলোচনা না করতে। সব মিলিয়ে এখন একটু কোয়ালিটি টাইম কাটাতে সন্তানকে নিয়েই ঢাকার বাইরে ছুটলেন পরীমণি।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন পরী। সেখানে দেখা যায়, ছেলে পুণ্যক নিয়ে বেড়াতে যাচ্ছেন তিনি। সে সময় পরীর কোলে ছেলে পুণ্য ঘুমাচ্ছিল। সেই ভিডিওর পোস্টে নায়িকা লিখলেন, ‘আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরবন যাই।’

কিন্তু এখানেই শেষ নয়, ফুরফুরে মেজাজে থাকা এই নায়িকা আরও একটি ভিডিও শেয়ার করেন সদ্যই। সেখানে পরীকে অনেকটা দুষ্টু ভঙ্গিতেই দেখা মেলে। ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একটা লাল টি শার্ট পরে আছেন পরীমণি। গলায় ঝুলানো ক্যামেরার ফিতাটিও স্পষ্ট। হয়তোবা, যেখানে বেড়াতে গেছেন- সে স্থানের ফটোশ্যুটের জন্য ব্যস্ত ছিলেন তিনি। তার ফাঁকেই নিজের মুঠোফোনে একটি সেলফি ভিডিও নিয়েছেন পরী।

আরও পড়ুনঃ   এটা শুধুই অফিস লুকের অংশ : মাহি

ভিডিওতে দেখা যায়, তার সেই লাল টি শার্টের ওপর লেখা- ‘ওহ উইকেন্ড, আই মিস ইউ’। টিশার্টের সেই লেখাটির ওপর হাত বুলিয়ে নিচ্ছিলেন, আর এ সময় ক্যামেরায় পোজ দিয়ে মোহনীয় চাহনিতে দর্শকের নজর কাড়ছিলেন!

১৪ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো বয়ে যায় মন্তব্যের ঝড়। ১২ ঘণ্টার মধ্যে ভিডিওতে প্রতিক্রিয়া আসে ২৫ হাজারেরও বেশি, মন্তব্য করেন প্রায় তার ৬ হাজার অনুরাগী! যেখানে অনুরাগীরা পরীর উষ্ণ ভঙ্গিতে দেখে নায়িকাকে প্রশংসায় ভাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST