৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘ছোটবেলায় লুকিয়ে ছাদে গিয়েই বড়দের গোপন গল্পের বই পড়তাম’

অনলাইন ডেস্ক : বাড়ির ছাদে জড়িয়ে থাকে মানুষের নানা স্মৃতি। শৈশব থেকে বার্ধক্য— ছাদ যেন সেই একান্ত আড়াল, যেখানে অবসর থেকে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায় নিজের সঙ্গে। কখনও নিজেকে চেনার আয়নাও হয়ে দাঁড়ায় ছাদ।

বৃহস্পতিবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শীত শেষের দুপুরে ছাদের সঙ্গে জড়িয়ে থাকার স্মৃতি ভাগ করে নিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।

মুক্তির অপেক্ষায় পাওলি অভিনীত নতুন ছবি ‘ছাদ’। বৃহস্পতিবার বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ইন্দ্রাণী পরিচালিত এই ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে ছবির কলাকুশলীরাও শোনালেন ছাদ ঘিরে তাদের নানা স্মৃতিকথা।

এদিন পাওলি ধরা দিলেন নীলচে ধূসর মসলিন জামদানি শাড়িতে। তার পাশে সাদা শার্ট ও সবুজ ট্রাউজারে ছিলেন ছবির অভিনেতা রণজয় বিষ্ণু। সঙ্গে ছিলেন আরও কলাকুশলীরা।

আরও পড়ুনঃ   ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া

পাওলি বললেন, ‘বহু দিনের অপেক্ষার পর ছবিটা মুক্তি পাচ্ছে। বইমেলায় ছবির পোস্টার প্রকাশ্যে এলো দেখে ভাল লাগছে।’

অভিনেত্রী জানান, পরিচালকের থেকে ছবির নামটা শোনার পরেই তিনি রাজি হয়ে যান। কারণ ছাদের সঙ্গে তারও শৈশবের একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে।

পাওলির কথায়, ‘ছাদ বা বারান্দা আমাদের কাছে স্বাধীনতার প্রতীক। ছোটবেলায় ছাদে লুকোচুরি খেলতাম। বড়দের গোপন গল্পের বইও লুকিয়ে ছাদেই পড়তাম। ছাদের অনেক গোপন কথা রয়েছে।’

আধুনিক শহরে ছাদের পরিসর যে ক্রমশ ছোট হয়ে আসছে, সে কথাই ধরা পড়ে রণজয়ের বক্তব্যে, অভিনেতা বললেন, ‘আমার নিজের বাড়ি মধ্যমগ্রামে। সেই বাড়ির ছাদ আমার মনজুড়ে। একজন লেখিকাকে নিয়ে এই ছবির গল্প। তাই আমাদের ‘ছাদ’ এসেছে বইমেলায়।’

আরও পড়ুনঃ   কোটি টাকার ঋণের বোঝা নিয়ে আবারও আলোচনায় নায়লা নাঈম

মজার ছলে রণজয় জানালেন, শুটিংয়ের সময়ে পরিচালকের কাছে তার বকা খাওয়ার আখ্যান। তবে পাওলির অভিনয় চাক্ষুষ করার সুযোগের জন্য পরিচালককে ধন্যবাদ জানাতেও ভুললেন না রণজয়।

ইন্দ্রাণী বললেন, ‘সপ্তাহের মাঝখানে কাজের দুপুরেও এত মানুষ আমাদের ছবিকে সমর্থন কারার জন্য উপস্থিত হয়েছেন, আমার খুব ভালো লাগছে। আশা করি ছবিটাও দর্শকের পছন্দ হবে।’

বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে। ত্রিদিব বলেন, ‘কলকাতা অডিটোরিয়ামে ছবির প্রচার হচ্ছে, এটা দেখে ভালো লাগছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST