৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিলেট অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের গুঞ্জন, যা বললেন কোচ

অনলাইন ডেস্ক : টানা ৭ হারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শেষ করেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের শেষ ম্যাচেও ব্যাটে-বলে ব্যর্থ ছিল ট্রাইকার্সরা। চিটাগং কিংসের কাছে ৯৬ রানে হেরেছে আরিফুল হকের দল।

গতকাল মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে চিটাগাং। দলের হয়ে ফিফটি করেছেন খাজা নাফি ও মোহাম্মদ মিঠুন। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সিলেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিলেটের প্রধান কোচ মাহমুদ ইমন বলেন, ‘আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। শুরুটা আমি খারাপ বলব না। দল গঠন থেকে শুরু করে সবকিছু। সিলেটে আমাদের প্রথম দিকে বড় খেলাগুলাই ছিল। কাগজে বড় রংপুর এবং বরিশাল, যদিও টি-টোয়েন্টিতে আমি এটা বিশ্বাস করি না। যাদের উপর প্রত্যাশা বেশি ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের পারফরম্যান্সটা পেলে হয়ত ভালো কিছু হতো। এটা আমাদের প্রথম বিপিএল, যা হয়ত পয়েন্ট টেবিলই বলে দেয়। আমার অভিজ্ঞতা কেমন হয়েছে।’

আরও পড়ুনঃ   উদ্বোধনের দিন চলেই বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

জাকির হাসান এবং জাকের আলী অনিকের পারফরম্যান্সের নিয়ে ইমন বলেছেন, ‘এটাই বললাম যেহেতু জাতীয় দলের প্লেয়ার। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তাদের পারফরম্যান্স আসলে নিজেদের পাশাপাশি দলের লাভ হতো। ধারাবাহিকতা দরকার ছিল। পারলে হয়ত দলকে ভালো অবস্থানে নিতে পারত।’

আরও পড়ুনঃ   অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

সিলেটের অধিনায়ক আরিফুল হকের নামের ফিক্সিংয়ের অভিযোগ এসেছে এক গণমাধ্যমে। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই কাজ করে।’

এছাড়া দলের পারফরম্যান্স না আসার পেছনে ইমন জানিয়েছেন, ‘এটা তো অবশ্যই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আশা করে দলের অবস্থান যেন ভালো হয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো এটাই। তবে আমি তাদের ধন্যবাদ জানাই তারা শেষ পর্যন্ত সব প্লেয়ারের পাশে ছিল। চেষ্টা করেছে সবাইকে বুস্ট আপ করার জন্য। সাপোর্ট করেছে। আমরা সেভাবে ফল এনে দিতে পারিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST