৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ও জেলা বিএনপির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫ টায় নগরীর সোনাদীঘির মোড়ে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ফিতা কেটে সকলকে মিষ্টিমুখ করান নেতকার্মীরা।

উদ্বোধন শেষে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছর আওয়ামী শাষন আমলে যে গনতন্ত্র হারিয়েছি, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার সহ সকল অধিকার ফিরিয়ে আনতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। তাই যতক্ষণ পর্যন্ত এই অধিকার গুলো আদায় হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

আরও পড়ুনঃ   শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালিত

তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে বিএনপি। এছাড়াও প্রধান কার্যালয়টি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। তাই এই নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুনঃ   মানুষকে বিভ্রান্ত করতে খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু হয়েছে: টুকু

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১২

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১৩

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৪

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৫

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৬

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৭

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৮

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৯

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST