৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : ম্যাপ লেখনি প্রকাশনা সংস্থার উদ্যোগে বনশ্রী কার্যালয়ে কবি অনার্য অধীরের ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪ টায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের অগ্রগণ্য বুদ্ধিজীবী সৈয়দ মার্গুব মোর্শেদ। আলোচক হিসেবে বিশ্ব নাগরিক সমিতি বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর প্রীতি সারমান, বিশিস্ট শিক্ষাবিদ-কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল ও কবি কামাল বারি প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যাপ লেখনী প্রকাশনীর প্রকাশক ও কবি প্রসপারিনা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক প্রফেসর ড. মু. নজরুল ইসলাম।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর ভাষণে বলেন, আমি বলবো— ‘সাবাস অধীর সাবাস’— যেখানে আমাদের দেশে পাঠকের সংখ্যাই আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে সেখানে কবির এ প্রকাশনাকে সাধুবাদ জানাতেই হয়। আমরা কবি অনার্য অধীরের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবো তিনি যেন অব্যাহতভাবে আমাদেরকে নতুন নতুন কাব্য উপহার দিয়ে ধন্য করেন ।আলোচকগণ কবি অনার্য অধীরের ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের ওপর আলোচনায় বলেন, কবি অনার্য অধীর নামটির মধ্যে যেমন কাব্যময়তা রয়েছে তেমনি ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের এ নামটির মধ্যেও কাব্যময়তা রয়েছে। আলোচকগণ আরও বলেন, কবি তাঁর রচনায় যথেষ্ট সারল্য এবং বুদ্ধিদীপ্ততার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। অত্যন্ত সার্থকভাবে নারীপ্রেমের মধ্য দিয়ে দেশাত্মপ্রেম বিধৃত হয়েছে কবির কবিতায়।
সাংস্কৃতিক পর্বে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন, শিল্পী স্নিগ্ধা দত্ত, পারুল বণিক ছোঁয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST