২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ। তারা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত বেশ কয়েকটি সূত্রে জানা গেছে। বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের এজেন্ডা “নিখুঁতভাবে” বাস্তবায়নের জন্য তাদের আর “বিশ্বাস” করা যায় না।

আরও পড়ুনঃ   গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল অন্তত ২৫ জনের

চিঠিতে জেমস ম্যাকহেনরি আরও লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের তাদের অধীনস্থদের ওপর আস্থা রাখার ওপরেই সরকারের সঠিক কার্যকারিতা গুরুত্বপূর্ণভাবে নির্ভর করে। প্রেসিডেন্টের বিচারে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি না যে— বিভাগের নেতৃত্ব বিশ্বস্ততার সাথে প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করার জন্য আপনাকে বিশ্বাস করতে পারে।”

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্সও জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার বিচার বিভাগের এক ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছেন যারা তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করেছিলেন।

আরও পড়ুনঃ   চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিলসহ পিতা ও পুত্র গ্রেপ্তার

মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা বার্তাসংস্থাটিকে বলেছেন, ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে যে— “প্রেসিডেন্টের বিচারের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ট্রাম্পের এজেন্ডাকে তারা বিশ্বস্তভাবে বাস্তবায়নে কাজ করবেন তেমনটা বিশ্বাস করা যায় না।”

বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো চিঠির অনুলিপি দেখেছে রয়টার্স। সেখানে এই কর্মকর্তাদের বরখাস্তকে ন্যায্যতা দেওয়ার জন্য মার্কিন সংবিধানের অধীনে প্রধান নির্বাহী হিসাবে ট্রাম্পের ক্ষমতার কথা উল্লেখ করেছেন ম্যাকহেনরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST