২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সারা দেশে রেলকর্মীদের কর্মবিরতিতে বন্ধ ট্রেন, যাত্রী ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতিতে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ। এই অবস্থায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। এমনকি কোথাও কোথাও ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালিয়েছেন। আবার অধিকাংশ যাত্রীই ট্রেন না থাকায় বাধ্য হয়ে বাসযোগে বা অন্যান্য যানবাহনে যাওয়ার চেষ্টা করছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে সরেজমিনে দেখা যায়, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ঢাকা ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী ট্রেন। ফলে বাধ্য হয়েই যাত্রীরা বাসযোগে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ ভ্রমণ বাতিল করে বাসায় ফিরে যাচ্ছেন। এ সময় যাত্রীদের মধ্যে টিকিটের ভাড়া ফেরত পাওয়া নিয়ে অসন্তোষ দেখা গেছে।

টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা। ভাঙচুরের পর টিকিটের টাকা ফেরত নিয়ে ফিরে যান তারা। মঙ্গলবার সকালে স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেন কয়েক শ যাত্রী। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে। ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনে টিকিট পরীক্ষক বা টিটিইদের একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ারও ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেনাসদস্যদের হস্তক্ষেপে টিকিটের টাকা ফেরত নিয়ে ফিরে যান যাত্রীরা।

আরও পড়ুনঃ   UK Online Safety Bill Puts Internet Ad Scams Under Microscope

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রী জোনাকি জানান, তিনি, তাঁর ছোট সন্তান এবং মা মিলে বনলতা এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রা বাতিল হওয়ায় বাধ্য হয়েই বাসে যেতে হবে এখন ঢাকায়। কিন্তু ছোট বাচ্চা নিয়ে বাসে যাতায়াত অনেক কষ্টের। তিনি আরও জানান, আগামী বুধবার তাঁর সরকারি চাকরির মৌখিক পরীক্ষা। এমন সময়ে এসে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনি শঙ্কায় পড়ে গিয়েছিলেন।

জামালপুর থেকে যমুনা এক্সপ্রেসে করে মঙ্গলবার সকালে ঢাকায় আসা রবিউল জানান, তিনি জামালপুর থেকে রাত ৩টার পর যমুনা এক্সপ্রেসে করে রওনা হয়েছেন। তাঁর ভাগ্য ভালো যে, তিনি আসতে পেরেছেন। নইলে ভোর পর্যন্ত অপেক্ষা করে বাসের যাত্রী হয়ে ঢাকায় আসতে হতো।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন বলেন, ‘যাঁরা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন, তাঁদের কাউন্টার থেকেই টাকা ফেরত দেওয়া হয়েছে। আর যাঁরা অনলাইনে টিকিট কাটেন, তাঁদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি এখন শান্ত।’

এদিকে, প্রতিদিন গড়ে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে ট্রেনে যাতায়াত করে প্রায় ৬ হাজার মানুষ। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল না করায় ভোগান্তির মধ্যে পড়েছে এই অঞ্চলের যাত্রীরা। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। যথাসময়ে টিকিটের টাকা পেতেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুনঃ   নগরকান্দায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

সাধারণ যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ‘আন্দোলন মানেই ভোগান্তি। স্টেশনে আসা যাত্রীদের দেখেই বোঝা যাচ্ছে। এই অঞ্চলে ২৮ জোড়া ট্রেনে প্রায় ৬ হাজার যাত্রী চলাচল করে। ট্রেন বন্ধ থাকায় সবাই ভোগান্তিতে পড়েছেন। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা-ও বলতে পারছি না।’

নাজমুল হক আরও বলেন, ‘যাঁরা আগে অনলাইনে টিকিট করেছেন, তাঁরা তিন দিনের মধ্যে টাকা ফেরত পাবেন। আর কাউন্টার থেকে যাঁরা টিকিট কেটেছেন, তারা সকাল সাড়ে ৮টার পর থেকে টাকা ফেরত পাচ্ছেন।’

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST