২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হাসানের বোলিংয়ে মুগ্ধ বিদেশি তারকা

অনলাইন ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলছেন হাসান মাহমুদ। আসরে দলটির সেরা পারফর্মারদের একজন তিনি। এই পেসারের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন তারই সতীর্থ অ্যালেক্স রস। হাসানকে লম্বা সময় বাংলাদেশের জার্সিতে খেলতে দেখতে চান খুলনার এই বিদেশি তারকা।

আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসানের প্রশংসা করে রস বলেন, ‘আমি তাকে মোকাবেলা করতে চাইব না (হাসানকে)। হাসানের বোলিংয়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। সে দারুণ বোলার। তার অ্যাকশনও দারুণ। সে বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলবে। সে খুবই ভালো ছেলে।’

আরও পড়ুনঃ   ইসির ৬১ কর্মকর্তা বদলি

দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে রস বলেন, ‘সে দুর্দান্ত ব্যাটিং করছে। আমি দুই ম্যাচে তাকে ওপেনিং করতে দেখেছি। আমি কোনোভাবেই বলবো না সে ভালো ওপেনার না। আশা করছি তাকে এই জায়গায় আগামীতেও দেখা যাবে। কোচ এবং নির্বাচাকরা বিষয়টি নিয়ে ভাববে।’

ফিনিশিংয়ে দারুণ কার্যকরী মাহিদুল ইসলাম অঙ্কন। আসরে বেশ কিছু ভালো ইনিংসও খেলেছেন তিনি। তার প্রশংসা করে রস বলেন, ‘ওর মধ্যে অনেক প্রতিভা আছে। সমস্যাটা হবে এখানকার বাউন্ডারি ছোট কিছুটা। আপনি অস্ট্রেলিয়ার কথাই ধরুন। সেখানকার স্কয়ারের বাউন্ডারি বেশ বড়। এমসিজি, অপ্টাস, সিডনিতে ব্যাক অব দ্য লেন্থের বল মারতে গিয়ে উপরে উঠে যাবে।’

আরও পড়ুনঃ   তাজুলের নিয়োগ বাতিল, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

‘সে যদি যথেষ্ঠ শক্তিশালী হয় তাহলে শুধু ছক্কা হবে। তাকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই সে অবশ্যই এর সঙ্গে মানিয়ে নেবে এই মুহূর্তে তার ব্যাটিং দারুণ হচ্ছে।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST