২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক কলেজ শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সহপাঠীরা।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের সামনের সড়ক অবরোধ ও কলেজের ভেতরে বিক্ষোভ করেছেন তারা।

পুলিশ জানিয়েছে, শিমুল নিহতের ঘটনায় আজ সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা হবে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

শিমুলের সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় সহপাঠীরা শিমুল নিহতের ঘটনায় বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে রাজশাহী কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়।

আরও পড়ুনঃ   ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে শতাধিক মৃত্যু

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জ্বালাও জ্বালাও আগুন জ্বাল’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন। সড়কে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর তারা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট-সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। সড়কে বিক্ষোভ করে তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রাবিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজশাহী কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা সরে গেছে, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ   কেউ মানুষের ভাগ্য পরিবর্তন করেনি, এটাই দুর্ভাগ্য : প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, শিমুল নিহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা আজকে সন্ধ্যায় মামলা করবেন। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থী কীভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিমুলের বাড়ি পার্শ্ববর্তী বুধপাড়া এলাকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST