২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ৩ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক অবৈধ অভিবাসী

অনলাইন ডেস্ক : অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার থেকে বৃহস্পতিবার— তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে এবং গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে ইতোমধ্যে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।

এক্সপোস্টে লিভিট বলেন, “ট্রাম্প প্রশাসন গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, গ্যাং সদস্য এবং এমন বেশ কয়েকজন অপরাধী আছে, যারা শিশুও অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত।”

আরও পড়ুনঃ   প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে উত্তর কোরিয়ায় পুতিন

“গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উড়োজাহাজের মাধ্যমে ফেরতও পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতেই রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ফেরত পাঠানো হবে।”

যুক্ত প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হউসের মিডিয়া টিমও পৃথক এক এক্সপোস্টে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ   গুজরাটে একের পর এক হোটেলে বোমাতঙ্ক, মোদির রাজ্যে আতঙ্ক চরমে

গত ২০ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামেস একটি আদেশও ছিল। মূলত এই আদেশের ভিত্তিতেই শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য বরাবরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর। নিজের প্রথম মেয়াদেও বহুসংখ্যক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন তিনি। গত নভেম্বরের নির্বাচনেও যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ অভিবাসীমুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST