২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টা এবং সকাল ৭টার দিকে হওয়া এই দুই দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী এবং শাহিন আলী (৩০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত শাহিন আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজার অদূরে বাস চাপায় এক নারী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আজ সকাল ৭টার দিকে একটি খালি ট্রাক সিরাজগঞ্জ থেকে বনপাড়ার দিকে আসছিল। এ সময় নাটোর-পাবনা মহাসড়ক হয়ে বেনাপোল থেকে একটি ফলবোঝাই ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বনপাড়াগামী ট্রাকে থাকা ফল ব্যবসায়ী শাহীন আলী নিহত হন।

আরও পড়ুনঃ   রক্ত গামলাতে করে টয়লেটে ফেলে খুনিরা

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালকেরা পালিয়ে গেছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা।

আরও পড়ুনঃ   ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST